সরকার গঠনে ব্যর্থ হারিরি; লেবাননে সঙ্কট ঘনীভূত
- লেবাননের প্রধানমন্ত্রী মনোনীত সাদ হারিরি বৃহস্পতিবার পদত্যাগ করে বলেছেন তিনি সরকার গঠন করতে পারছেন না।চ্যালেঞ্জ গ্রহণের নয় মাস পর যখন দেশটি ক্রমান্বয়ে গভীর সংকটে পড়ছে তখন হারিরি পদ ছেড়ে দিলেন। আন্তর্জাতিক দাতাগুলি তাদের অবস্থানে অনড় এবং বলছেসরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত তারা অর্থ সহায়তা দিতে পারছেনা। তবে রাজনৈতিক মতবিরোধের কারণে বারবার এই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। দেশটির মুদ্রার মূল্য কমে যাওয়ার কারণে আমদানিকৃত ওষুধ এবং জ্বালানী মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ বাধে।চিকিত্সকরা জানিয়েছেন এতে বেশ কিছু লোক আহত হয়।
বৈরুত বন্দরে মারাত্মক বিস্ফোরণের কারণেপূর্বের সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।এর প্রায় এক বছর পর হারিরির এই ঘোষণা- রাজনৈতিক প্রক্রিয়াকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে গেছে। এর কারণে আগামী মাসগুলোতেও অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে। প্রেসিডেন্ট মিশেল আউনকে এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সংসদে আহ্বান জানাতে হবে। নির্বাচিত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও রাজনৈতিক দলসমূহের অনুমোদন সাপেক্ষে নতুন মন্ত্রিসভা গঠন করবেন। খসড়া মন্ত্রিপরিষদ নিয়ে প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকের পর সাদ হারিরি তাঁর পদত্যাগের ঘোষণা দেন। বৈঠকের পর সাংবাদিকদের হারিরি বলেন, "প্রেসিডেন্ট কিছু সংশোধনী অনুরোধ যা আমি বিবেচনা করেছি। তিনি বলেন, "এটি পরিষ্কার যে আমরা একমত হতে পারব না।" হারিরি জানান প্রেসিডেন্ট ও একই মত প্রকাশ করেছেন।
(এএফপি)
খন্ড
-
মার্চ ১৪, ২০২৫ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
-
মার্চ ১৩, ২০২৫এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
-
মার্চ ১৩, ২০২৫ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের গ্রেপ্তারে বিক্ষোভ