অ্যাকসেসিবিলিটি লিংক

খারখিভে রাশিয়ার গোলাবর্ষণে ক্ষয়ক্ষতি


খারখিভে রাশিয়ার গোলাবর্ষণে ক্ষয়ক্ষতি
please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

শুক্রবার ভোরে ডোনেটস্ক অঞ্চলের উত্তর-পশ্চিমে ইউক্রেনের শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

খারকিভের ন্যাশনাল পুলিশের প্রধান ভ্লাদিমির তিমোশকো জানিয়েছেন হামলায় ৫২ বছর বয়সী এক নারী মারা গেছেন।

খারকিভ আঞ্চলিক পুলিশের প্রতিনিধির তথ্যমতে শুক্রবার ভোরে শহরের বিভিন্ন জেলায় মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক পুলিশ জানিয়েছে, আক্রমণের শুরু থেকেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে রাশিয়া ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

ঐ এলাকায় ইউক্রেনের বেশ কিছু সৈন্যকে রাশিয়া টার্গেট করেছিল বলে দাবি করে।

(এপি)

XS
SM
MD
LG