অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজে ম্যাক্রোঁ দম্পতিকে স্বাগত জানালেন বাইডেন দম্পতি


হোয়াইট হাউজে ম্যাক্রোঁ দম্পতিকে স্বাগত জানালেন বাইডেন দম্পতি
please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

একজন বিদেশী নেতার জন্য হোয়াইট হাউজের রাষ্ট্রীয় সফরের আড়ম্বরতা পূর্ণ প্রকাশ ঘটেছিল। প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন, ম্যাক্রোঁ এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারপর একটি ব্যান্ডের সদস্যরা ঔপনিবেশিক ইউনিফর্মে দুটি দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। ম্যাক্রোঁর সম্মানে ২১ বার বন্দুকের তোপধ্বনি বেজে ওঠে।

দুই নেতা ইউক্রেনের প্রতি তাদের চলমান সমর্থন ছাড়াও বিভিন্ন বিষয়ে আলাপ করেন

যুক্তরাষ্ট্র ও ফরাসি কর্মকর্তারা বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আফ্রিকার সাহেল অঞ্চলের নিরাপত্তাও আলোচ্যসূচিতে আছে। এক বছর আগে, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছে পরমাণু চালিত সাবমেরিন বিক্রি করতে রাজি হয়ে ফ্রান্সকে ক্ষুব্ধ করেছিল, কারণ ফ্রান্স থেকে ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন কেনার জন্য প্রায় ১০০০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে অস্ট্রেলিয়া প্ররোচিত হয়েছিল।

বাইডেন দম্পতি , ম্যাক্রোঁ এবং তার স্ত্রীকে বুধবার সন্ধ্যায় পটোম্যাক নদীর পাড়ে একটি অভিজাত ইতালীয় সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ ফিওলা মেরেতে আপ্যায়ন করেন।

XS
SM
MD
LG