অ্যাকসেসিবিলিটি লিংক

সমাজের বিত্তশালী অংশকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ জানুয়ারী, ২০২৩।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ জানুয়ারী, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তশালী অংশকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার সরকার দেশের সব গৃহহীন মানুষের জন্য ঘরের ব্যবস্থা করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এটি আমাদের লক্ষ্য।”

রবিবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অহিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন। তিনি জানান, বৈঠকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঘর নির্মাণে ৩৬টি ব্যাংক মোট ১১৩ দশমিক ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের অধিকাংশ গৃহহীন ও ভূমিহীন মানুষকে ইতোমধ্যেই ঘর দেওয়া হয়েছে এবং বাকিরাও আবাস পাবে।” তিনি বলেন, “দুই দশমিক জমিতে আশ্রয়ণ প্রকল্পে বাড়ি পাওয়া, অনেকেই সেখানে সবজি চাষ, মুরগি পালন, কুটির শিল্প ও দোকান খুলছেন। তারা (স্বাভাবিক) জীবিকা নির্বাহের পথ খুঁজে পাচ্ছে।”

ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণে এগিয়ে আসতে, সমাজের সচ্ছল অংশের প্রতি আহবান জানান শেখ হাসিনা। তিনি বলেন, “শুধু সরকার নয়, আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।”

বেসরকারি খাতে ব্যাংক খোলার জন্য তার সরকারের উদ্যোগের দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রধানমন্ত্রী বলেন, “বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার ফলে তিন লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হয়েছে। এটি একটি বড় অবদান।”

বিশ্ব অর্থনীতিতে কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “অন্যান্য দেশের মতো আমরা বড় সমস্যায় নেই। আমরা এটা কাটিয়ে উঠছি।”

This item is part of
XS
SM
MD
LG