আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৯ মাস পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সকাল থেকে পদ্মা সেতু উত্তর টোলপ্লাজায় হাজারো মোটরসাইকেল আরোহীর ভিড় দেখা যায়। তবে মোটরসাইকেল চালকদের পদ্মা সেতু পার হতে ছয়টি নিয়ম পালন করে চলাচল করতে হবে।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (১৮ এপ্রিল) বলেছিলেন, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরীক্ষামূলকভাবে এ সুযোগ দেওয়া হয়েছে। সার্ভিস লেন ব্যবহার করে মোটরসাইকেলে পদ্মা সেতু দিয়ে চলাচল করা যাবে। তবে সার্ভিস লেন ছেড়ে সেতুর মূল লেনে প্রবেশ করা যাবে না।
মোটরসাইকেলকে গতিসীমা মেনে পদ্মা সেতু পার হতে হবে জানিয়ে কাদের বলেন, মোটর সাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
শৃঙ্খলা না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সুযোগ বাতিল করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, "শৃঙ্খলা নষ্ট করলে এ সুযোগ বাতিল করা হবে। আশা করি আপনারা সুযোগটি নষ্ট করবেন না।"