অভিবাসন নিয়ে প্রশ্ন
- By এপি
প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, যে সব অভিবাসী বেআইনিভাবে দেশে আসছেন, তাদের “বিলাস-বহুল হোটেলে” রাখা হচ্ছে, এবং একই সময় প্রাক্তন সৈন্যরা রাস্তায় বাস করছে।
তিনি অপরাধের সাথে অভিবাসীদের সম্পৃক্ততার উপর জোর দেন। তিনি আরও বলেন, অভিবাসীরা “পাগলা গারদ” আর “মানসিক রোগের প্রতিষ্ঠান” থেকে যুক্তরাষ্ট্রে বেআইনি ভাবে আসছে। তিনি এই দাবীর জন্য কোন প্রমাণ দেখান নি।
ট্রাম্প আরও বলেন তাঁর সময় দেশে “ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত” ছিল – তবে এই দাবী নিয়ে প্রশ্ন আছে।
প্রেসিডেন্ট বাইডেন আভিবাসন নিয়ে তাঁর চলতি বক্তব্যে স্থির থাকেন, যে রাজনৈতিক আশ্রয় সাময়িক ভাবে নিষিদ্ধ করার পর বেআইনি অভিবাসনের জন্য গ্রেফতার ৪০ শতাংশ কমে গেছে।
অভিবাসন দেশের মানুষের মধ্যে একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে উঠে আসছে, এবং বাইডেন সে ইস্যুতে সুবিধাজনক অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন।
এইটি এপি-এনওআরসি জরীপ অনুযায়ী, ১০জন আমেরিকানের মধ্যে মাত্র ৩ জন অভিবাসন নিয়ে বাইডেনের নীতি সমর্থন করেন।
কোন হ্যান্ডশেক নাই, গলা ভেঙ্গে যাচ্ছে
বাইডেন এবং ট্রাম্প একে অপরকে মোটেই পছন্দ করেন না, তাঁরা এ’বিষয়টা গোপনও রাখেন না। তাঁরা যখন বিতর্কের শুরুতে পোডিয়ামে ওঠেন, তখন কোন হ্যান্ডশেক হয় নাই। বাইডেন প্রায়ই ট্রাম্পকে “এই লোক” হিসেবে সম্বোধন করেন।
মূল্যস্ফীতি নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাইডেন, তাঁর গলা ভেঙ্গে যাচ্ছে, অভিযোগ করেন ট্রাম্প তাঁর জন্য একটি “বিপর্যস্ত অর্থনীতি” রেখে যায়।
ট্রাম্প জবাব দেন যে, কোভিড মোকাবেলায় বাইডেনের নীতি ছিল এক “বিপর্যয়” এবং বলেন মূল্যস্ফীতি “আমাদের মেরে ফেলছে।”
ট্রাম্প বলেন তাঁর সময় “সব কিছু দারুণ ভাল ছিল।”
ইউক্রেন নিয়ে প্রশ্ন
- By এপি
বিতর্কের এক পর্যায়ে পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন করা হয়, এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ছিল প্রথম বিষয়।
ট্রাম্প দাবী করেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন হতো না।
“আমাদের যদি একজন প্রকৃত প্রেসিডেন্ট থাকত, যে প্রেসিডেন্ট জানতেন, যাকে পুতিন সম্মান করে, তিনি কখনোই ইউক্রেনে হামলা চালাতেন না,” তিনি বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বলিষ্ঠতা নিয়ে ইতিবাচক মন্তব্য করার লম্বা ইতিহাস আছে ট্রাম্পের। কিন্তু তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সম্পর্কে সেরকম কোন উষ্ণতা প্রকাশ করেন না। এ’মাসে জেলেন্সকি যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সাহায্য অনুরোধ করলে ট্রাম্প তাকে “একজন বিক্রেতা” হিসেবে বর্ণনা করেন।
ট্রাম্পের ‘হাশ মানি’ প্রসঙ্গ তুললেন বাইডেন
- By এপি