অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৯:৪৪ ৫.৮.২০২৪

এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয়ে ভাঙচুর, সম্প্রচার বন্ধ

ঢাকার কারওয়ান বাজারে এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এটিএন নিউজের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, “আমাদের অফিসে কিছুই অবশিষ্ট নেই। টেবিল ছাড়া সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি এবং অফিস ছেড়েছি।”

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরের পর এ হামলা চালানো হয়।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৯:৫৩ ৫.৮.২০২৪

দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহবান জানিয়েছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে, জনগণকে শান্ত ও সংযত থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ আগস্ট) মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশবাসীকে শান্ত থাকার আহবান জানাচ্ছি।”

কেউ যেন জনগণ ও সম্পদের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল; জানান শায়রুল কবির খান।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২০:১৮ ৫.৮.২০২৪

ভিডিও বার্তা দিলেন তারেক রহমান

ফাইল ছবিতে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখা যাচ্ছে।
ফাইল ছবিতে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখা যাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এই ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, “বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।”

২০:৩২ ৫.৮.২০২৪

মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় সোমবার (৫ আগস্ট) বিবিসিকে বলেছেন, শেখ হাসিনার আর রাজনীতিতে ফিরবেন না।

সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।

তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, "তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে।"

সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন, "তার মা (শেখ হাসিনা) গতকাল থেকে পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবার চাপে নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।"

তার মায়ের সাফল্যের কথা প্রসঙ্গে তিনি বলেছেন, “তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে বিবেচিত হতো। এটি একটি দরিদ্র দেশ ছিল। আজ অবধি এটি এশিয়ার উদীয়মান ব্যঘ্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হত। তিনি খুবই হতাশ।"

আরও লোড করুন

XS
SM
MD
LG