অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২১:২৮ ৫.৮.২০২৪

শেরপুর জেলা কারাগারে ভাঙচুর, পালিয়েছে ৫০০ বন্দী

শেরপুর জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনার পর পালিয়ে গেছে ৫০০ বন্দী।

সোমবার (৫ আগস্ট)বিকালে লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত জনতা মিছিল বের করে। একপর্যায়ে তারা জেলা শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় অবস্থিত কারাগারে ঢুকে জেলগেট ভেঙে ভেতরে ঢুকে এবং আগুন ধরিয়ে দেয়।

এর ফলে প্রায় ৫০০ বন্দী জেল থেকে পালাতে সক্ষম হয়।

শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুন জানান, বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার দিকে এ হামলা চালানো হয়।

জেলার বিভিন্ন স্থাপনা ও অফিসে আগুন ধরিয়ে দেয়া হয়।

এছাড়া, দুপুর ১টার দিকে ডিসি কোয়ার্টার, নিউমার্কেট, সদর এএসপি সার্কেল অফিস, জেলা পরিষদ, জেলা নির্বাচন অফিস, সোনালী ব্যাংক, জেলা আনসার-ভিডিপি অফিস এবং বিভিন্ন দোকান ও স্থাপনা ভাঙচুর করা হয়।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২২:১৯ ৫.৮.২০২৪

জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে।

সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। তিনি নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

তিনি বলেন রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিনের সাথে দেখা করে সরকার গঠন করা হবে।

তিনি আশ্বাস দেন, সকল হত্যাকাণ্ড এবং অন্যায়ের বিচার করা হবে। তিনি জনগণকে সকল ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

২৩:২৯ ৫.৮.২০২৪

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান বাহিনী ঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর, পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা। শেখ হাসিনা পরে লন্ডন যাবেন এবং সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় চাইবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে ইউএনবি বলেছে, জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে রাখা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।তবে, ভারতে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কোনো বৈঠক করবেন কি-না তা এখনো স্পষ্ট নয়।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২৩:৩১ ৫.৮.২০২৪

মঙ্গলবার থেকে খুলছে নিম্ন আদালত, সুপ্রিম কোর্ট খুলবে বুধবার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।

মঙ্গলবার (৬ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। আর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বুধবার (৭ আগস্ট) থেকে।

সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর, আইএসপিআর জানায়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG