অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

০৫:৩৮ ৬.৮.২০২৪

মৃতের সংখ্যা

সোমবারও ঢাকাসহ দেশব্যাপী সংঘর্ষে প্রাণহানির খবর পাওয়া গেছে।

এএফপি বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে সোমবারের সংঘর্ষে নিহতের সংখ্যা ৬৬।

বাংলাদেশের দৈনিক ঢাকা ট্রিবিউন জানিয়েছে ১৩৫ জন নিহত হয়েছে।

১১:২৭ ৬.৮.২০২৪

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছাত্র নেতাদের

ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান নাহিদ।

মঙ্গলবার সকালে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ড. ইউনূসকে নেতৃত্বে রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা।

নাহিদ জোর গলায় বলেন, "আমরা আজ সকালের মধ্যে এই প্রক্রিয়ার শুরু দেখতে চাই।"

নাহিদ জানান, ড. ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের কথা হয়েছে। তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে সম্মত হয়েছেন।

(এই রিপোর্টের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৬:১০ ৬.৮.২০২৪

খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের উপ-প্রেসসচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) একথা জানানো হয়।

পাশাপাশি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন।

১৬:৫০ ৬.৮.২০২৪

জাতীয় সংসদ বিলুপ্ত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশে বাংলাদেশের জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।

আরও লোড করুন

XS
SM
MD
LG