অ্যাকসেসিবিলিটি লিংক

গভর্নর আল্লাহিয়ার একজন ভালো বন্ধু এবং সহকর্মী ছিলেনঃ স্টেট্‌সন স্যান্ডার্স

গভর্নর আল্লাহিয়ার একজন ভালো বন্ধু এবং সহকর্মী ছিলেনঃ স্টেট্‌সন স্যান্ডার্স
গভর্নর আল্লাহিয়ার একজন ভালো বন্ধু এবং সহকর্মী ছিলেনঃ স্টেট্‌সন স্যান্ডার্স

মঙ্গলবার এক আত্নঘাতী বোমা হামলায় আফগানিস্তানের গাজনী প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আল্লাহিয়ার-সহ আরও অনেকে নিহত হন। গাজনীর প্রাদেশিক পুনর্গঠন টিমের প্রধান স্টেট্‌সন স্যান্ডার্স ঐদিন কয়েক ঘন্টা আগেই তার সাথে একটি বৈঠক করেছিলেন।

আফগানিস্তানের গাজনী প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আল্লাহিয়ার
আফগানিস্তানের গাজনী প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আল্লাহিয়ার

তিনি সেই দিনের কথা মনে করে বলেন, “গভর্নর আল্লাহিয়ার একজন ভালো বন্ধু এবং সহকর্মী ছিলেন। সেইদিন আমরা ৩ লক্ষ ডলারের একটি কর্মসূচি শুরু করার কথা বলছিলাম যার মাধ্যমে আমরা গাজনী এবং আশেপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল বসাতে পারবো।”

এই বৈঠক শেষ করে গভর্নর আল্লাহিয়ার ফিরে যাওয়ার কয়েক ঘন্টা পরই রাস্তায় আত্নঘাতী বোমা হামলায় প্রাণ হারান।

আগামীকাল শুনবেন ভয়েস অফ আমেরিকার সাথে স্টেট্‌সন স্যান্ডার্স–এর পুরো সাক্ষাৎকার।

This item is part of
XS
SM
MD
LG