অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র শেয়ার বাজারের মূল্য হ্রাস

সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে মূল্য বেশ পড়ে যায়। তার আগে চীনের শেয়ার বাজারে মূল্য দারুন ভাবে হ্রাস পায়, ইউরোপের শেয়ার বাজারে অধোগতি দেখা দেয় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

S & P 500 এবং Dow industrials সূচক সোমবার সকালে প্রায় দুই শতাংশ হ্রাস পায়। ওদিকে NASDAQ সূচক প্রায় ২ দশমিক ৮ শতাংশ নেমে যায়।

বিশ্ব বাজারে সাম্প্রতিকতম লেনদেনের অধোগতি দেখা যায় যখন চীনা শেয়ারের মূল্য প্রায় ৭ শতাংশ নেমে যায়। তার ফলে কর্মকর্তারা সাংহাই ও সেনজেন শেয়ার বাজারে লেনদেন বন্ধ করে দেয়।

চীনের নির্মান শিল্পে বেশ কয়েকটি রিপোর্টের নেতিবাচক ফলাফলে শেয়ার বাজারে ওই অধোগতি দেখা দেয়।

This item is part of
XS
SM
MD
LG