বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে একটি খাদ্য ও পানীয় কারখানায় আগুন ধরে গেলে কমপক্ষে ৫২ জন প্রাণ হারায় বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুন ধরে যায়। শুক্রবারও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করছিল।
শুক্রবার ইথিওপিয়ার সরকার টিগ্রায়ের লোকদের "দম বন্ধ" করা পরিস্থিতির মুখে ঠেলে দেয়ার চেষ্টা করছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল সেনাবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর কূটনীতিকদের নিরাপত্তার জন্য ৬৫০ সৈন্যদল সেখানে থেকে যাবে।
বার্তা সংস্থা এ.পি জানিয়েছে মিয়ান্মারের সামরিক হুন্তার নেতা সিনিয়র জেনারেল মিন অং ল্যাং মস্কোতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।