অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর


এক ঝলকে আমেরিকার প্রধান কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:18 0:00

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার সিদ্ধান্ত “অপ্রয়োজনীয়” এবং (পরিস্থিতিকে) “তীব্রতর” করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে রোববার পারমাণবিক বাহিনীকে “যুদ্ধ দায়িত্বের বিশেষ নেতৃত্বে” রাখার নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক বিমানে করে অবিলম্বে রাশিয়া ত্যাগ করার বিষয়টি বিবেচনা করা উচিত। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বিমান সংস্থাগুলো রাশিয়ায় তাদের ফ্লাইট বাতিল করছে এবং অনেক দেশ আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রবিবার ঘোষণা করেছেন যে ২রা মার্চের মধ্যে রাজ্যব্যাপী স্কুলগুলিতে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়া হবে। নিউ ইয়র্ক রাজ্যে ২৭ লক্ষ স্কুলছাত্র রয়েছে যার মধ্যে নিউ ইয়র্ক শহরের ছাত্র সংখ্যা প্রায় ১০ লক্ষ।

XS
SM
MD
LG