অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার: উপ-সহকারী সচিব আফরিন আক্তার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব আফরিন আক্তার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব আফরিন আক্তার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব আফরিন আক্তার বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি সত্যিকারের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে এবং একটি শক্তিশালী সম্পর্কের জন্য, বাংলাদেশের সঙ্গে আগামী ৫০ বছর কাজ করতে আগ্রহী।”

আফরিন আক্তার বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক; জনগণ, অর্থনীতি ও সরকারের মধ্যে অবিশ্বাস্য অগ্রগতি প্রত্যক্ষ করেছে। দুই দেশের মধ্যে জনগণের সম্পর্ক অত্যন্ত গভীর।”

বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের এই উপ-সহকারী সচিব। তিনি বলেন, “মাত্র কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতি, বৃহত্তর কৃষি সমাজ থেকে অর্থনৈতিক পাওয়ার হাউসে বিস্তৃত হয়েছে।”

ওয়াশিংটনে বিজয় দিবসের এক অনুষ্ঠানে উপ-সহকারী সচিব আফরিন আক্তার বলেন, “এটি সত্যিই গর্ব করার মতো একটি বিষয় যে বাংলাদেশ কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে এবং দেশ মধ্যম আয়ের মর্যাদা অর্জন করবে, যা সত্যিই অসাধারণ।”

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি স্মরণে দূতাবাস দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান চ্যান্সারি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের প্রথম পর্বের কার্যক্রম শুরু করেন।

অর্থনৈতিক সহযোগিতার বাইরেও আফরিন কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। তিনি মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত করা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

This item is part of
XS
SM
MD
LG