অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:27 0:00

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত সপ্তাহে পাঁচ প্রতিবেশীকে হত্যার অভিযোগে অভিযুক্ত বন্দুকধারীকে মঙ্গলবার হিউস্টনের কাছে কোনও ঘটনা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ফ্রান্সিসকো ওরোপেজা এআর ধরণের রাইফেল নিয়ে প্রতিবেশীর বাড়ির বাগানে গিয়ে গুলি চালায় এবং তা বন্ধ করতে বলা হলে সে পাঁচজনকে হত্যা করে।

পেন্টাগন মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষায় যুক্তরাষ্ট্র সরকার সাময়িকভাবে দেড়হাজার অতিরিক্ত সেনা পাঠাবে। মহামারী-যুগের সীমান্ত নীতির মেয়াদ ১১মে শেষ হওয়ার আগে সীমান্তে অভিবাসীদের প্রত্যাশিত ঢল নামার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাইটার্স গিল্ড অব আমেরিকার ১১হাজার ৫’শ সদস্যের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা কাজ বন্ধ করে দেওয়ায় মঙ্গলবার কিছু টেলিভিশন অনুষ্ঠান বাতিল করা হয়। ১৫ বছর আগে লেখকরা যে শেষ ধর্মঘট করেছিলেন তা সমাধান হতে তিন মাস সময় লেগেছিল।

XS
SM
MD
LG