সানফ্রান্সিসকোতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনে মঙ্গলবার মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়। প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি একাত্মতা প্রকাশ করতে মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে হাজার হাজার বিক্ষোভকারি সমবেত হয়। তারা ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের প্রতি নিন্দা জানায়।
ব্রিটিশ রেসিং ড্রাইভার লিউইস হ্যামিলটন এবং জর্জ রাসেল সপ্তাহান্তে ফর্মুলা ওয়ান লাস ভেগাস গ্রঁ প্রি-তে অংশ নিচ্ছেন। ফর্মুলা ওয়ান চার দশকের বেশি সময় পরে লাস ভেগাসে ফেরত আসছে।