অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:19 0:00

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি নির্বাহী আদেশ জারি করবেন যার ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে মানুষের প্রবেশ সপ্তাহে দৈনিক গড়ে ২৫’শ ছাড়িয়ে গেলে কার্যত সীমান্ত পথগুলো বন্ধ করে দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার কম্বোডিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে চীনের উপস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই কম্বোডিয়া সফর করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে’র ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে অস্টিন সেখান থেকে ফ্রান্সে যাবেন।

হান্টার বাইডেনের বিরুদ্ধে একটি ফেডারেল ফৌজদারি মামলায় জুরিমণ্ডলী সোমবার আদালতে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ২০১৮ সালে একটি বন্দুক কেনার সময় তার মাদক ব্যবহার সম্পর্কে মিথ্যা বলার অভিযোগ রয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

XS
SM
MD
LG