হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে ৪৪টি সোনার বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস। আটক আতাউর রহমান হবিগঞ্জ জেলার বাসিন্দা।
ঝালকাঠির লঞ্চ ট্রাজেডির ঘটনায় সুগন্ধা নদী থেকে মঙ্গলবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে এ দাঁড়িয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশে সীমিত পরিসরে বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. হামজালাল শেখ নামে লঞ্চটির এক মালিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশায়েত শহরে সম্প্রতি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
ঠাকুরগাঁও সীমান্ত থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মতামত দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, "খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে তার ভাইয়ের আবেদনে আইনি মতামত দেয়া হয়েছে। এখন সেটি যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।"
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, "শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হয়ে সফল মানুষ হওয়া যায় না, সুনাগরিক হওয়া যায় না। রাজনীতি সচেতন না হলে তোমারা নিজের দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারবে না। রাজনীতি করো বা না করো কেউ রাজনীতির বাইরে নয়।"
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের ৫০ লাখ টাকা এবং দগ্ধ হয়ে আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান ১০ লঞ্চের মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে রবিবার সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান ১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের জানাযা সম্পন্ন হয়েছে। বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউজে জানাজা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার পোটকাখালী কবরস্থানে নিহতদের দাফনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী বহনকারী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে প্রথমবারের মতো লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞানীরা।
ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াবাড়ি নামক স্থানে শুক্রবার ভোরে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান ১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের লাশ এবং আহত ৭২ জনকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ ও মালদ্বীপ দুটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ঢাকার টিকাটুলিতে বৃহস্পতিবার ভোরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি পাঠ্যবই প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। বাকি বই আগামী ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে এবং সময় মতো শিক্ষার্থীরা বই হাতে পেয়ে যাবে।
সপরিবারে কক্সবাজারে বেড়াতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামে হোটেল থেকে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে র্যাব ১৫।
জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় খালাস প্রাপ্ত দুই আসামি মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের খালাসের রায় কেন বাতিল হবে না তা জানতে চেয়েছেন বাংলাদেশের আদালত।
বীরাঙ্গনা মাজেদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং বন্ধ হওয়া ভাতা পুনর্বহালের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন বাংলাদেশের হাইকোর্ট।
আরও লোড করুন