বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২১ সালে (জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট এক হাজার ৭৩ কোটি ৪৩ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিনেত্রী পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম এ অভিযোগ গঠন করেন এবং মামলার বিচার শুরুর নির্দেশ দেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন ছাত্রকে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ চারজনকে কুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার রাতে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
২০২১ সালে (জানুয়ারি-ডিসেম্বর) ৩,৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে এক হাজার ২৩৫ জন। এরমধ্যে ৬২৯ জন কন্যাশিশুসহ মোট ১,০১৮ জন ধর্ষণের শিকার, ৬২ জন কন্যাশিশুসহ ১৭৯ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার এবং ২২ জন কন্যাশিশুসহ ধর্ষণের পর হত্যার শিকার ৩১ জন।
কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন (স্টেটমেন্ট) বক্তব্য কাম্য নয়।
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় বাংলাদেশ সরকার আবারও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন এবং দোকান-পাট রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত খোলা রাখাসহ আগামী সাতদিনের মধ্যে এসব বিধিনিষেধ আরোপ করা হবে।
পড়াশোনা বন্ধের ২৯ বছর পর এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দর নান্দিনামধু গ্রামের টানা তিনবার নির্বাচিত হওয়া ইউপি সদস্য মো. রবিউল আউয়াল রবি।
কোভিড-১৯ শনাক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো পিসিআর ল্যাব। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালুর ৩ মাস পর সোমবার থেকে চট্টগ্রামে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা পরীক্ষার এই কার্যক্রম।
জাপান থেকে আসা দুই শিশু ২৩ জানুয়ারী পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক এরিকো নাকানোর সঙ্গে থাকবে। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।
করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকান ওমিক্রন ভ্যারিয়েন্টে পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।
আগামী এক বছরের জন্য জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির হিসেবে নিযুক্ত হয়েছেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হচ্ছে।বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের কারণে জয়া আহসান ইতোমধ্যেই প্রশংসিত।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৮৭.৩ ওভারে শেষে ৫ উইকেটে ২৫৮ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।
বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।
লঞ্চের ইঞ্জিন কক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না রাখা ও নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের নিরাপত্তায় সকল ব্যবস্থা না নেওয়ায় তিনটি লঞ্চকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তর। এ সময় সতর্ক করা হয়েছে আরও সাতটি লঞ্চকে।
ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধসহ নানা সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হাজং জনগোষ্ঠীর ভূমিকা ইতিহাসে বিশেষ জায়গা করে আছে। ঐতিহাসিক 'হাজং বিদ্রোহ', 'তেভাগা আন্দোলন', 'টঙ্ক আন্দোলন' ইত্যাদির নেতৃত্বের সারিতে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য জরুরি ভিত্তিতে আইন প্রণয়নের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, "দেশের জন্য এত গুরুত্বপূর্ণ একটি আইন ‘রাতারাতি’ করা যাবে না।"
বাংলাদেশে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
বাংলাদেশে ওমিক্রনে আরও তিনজন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
চট্টগ্রাম মহানগরীর ষোলশহর ২নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন মাস্টারমাইন্ড নব্য জেএমবি’র সামরিক কমান্ডার মো. সেলিমকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।
আরও লোড করুন