ইসরাইল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু বলেন যে ইরান পারমানবিক অস্ত্র আহরণের জন্যে মরিয়া হয়ে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন যে তাঁর দেশ ইরানের পারমানবিক উচ্চাকাঙ্খার বিরুদ্ধে একাই অবস্থান নিতে প্রস্তুত আছে।
ভারতীয় নেতা এই ব্যাপারে তার প্রত্যয় প্রকাশ করেন যে পাকিস্তানের সঙ্গে সব সমস্যা সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি বলেন যে কাশ্মির হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারত এমন কোন নিস্পত্তি মেনে নেবে না যাতে ভারতের একতা ও সংহতি বিনষ্ট হয়।
বিশ্বের নের্তৃবৃন্দ বৃহস্পতিবার ইরানের শীর্ষ কুটনীতিকের সঙ্গে পারমানবিক বিষয়ে কথাবার্তা বলেছেন এবং এ রকম লক্ষণ দেখা দিয়েছে যে তেহরান সরকার তার বিতর্কিত পারমানবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌছুনোর জন্য আলোচনায় বসতে আগ্রহী
ভারতীয় কর্মকর্তারা বলছেন যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা একটি থানায় হানা দিয়ে অন্তত আটজনকে গুলি করে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলেছে যে হামলাকারীরা একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রস্তাবের ভাষা নিয়ে একটি সমঝোতায় পৌছুনোর সময়ে তাদের মধ্যে দ্বিমত অব্যাহত থাকে। চূড়ান্ত ভাবে প্রস্তবের ভাষা ঠিক করার কাজ করছেন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের এবং রাশিয়ার দূতরা। রাশিয়া জাতিসংঘের সনদের চ্যাপ্টার সেভেন উল্লেখকারী একটি প্রস্তাবের বিরোধীতা করছে । ঐ প্রস্তাবে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে সামরিক ও অসামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ইরাকি কর্মকর্তারা বলছেন যে বাগদাদের শিয়া প্রধান এলাকায় একটি শেষকৃত্যানুষ্ঠানে গাড়ি বোমা বিস্ফোরিত হলে সেখানে উপস্থিত শোকার্ত লোকজন প্রাণ হারায় সাদর সিটির পুলিশ বলছে যে এই ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। তদন্তকারীরা বলছে যে অন্তত একটি বিস্ফোরণের জন্যে একজন আত্মঘাতী গাড়ি বোমাবাজ দায়ী এবং আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে , বিস্ফোরক ভর্তি গাড়ির কারণে।
একটি আন্ততর্জাতিক নজরদারি গোষ্ঠি বলছে যে সিরীয় সরকার তার রাসায়নিক অস্ত্রের একটি তালিকা তাদের কাছে দিয়েছে । সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান এড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র-রাশিয়া্ যৌথ পরিকল্পনা অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে সিরিয়া। Organization for the Prohibition of Chemical Weapons ((OPCW)) বলছে যে তারা সিরিয়ার কাছ থেকে সেই প্রত্যাশিত ঘোষণাটি পেয়েছে। আজ এক বিবৃতিতে OPCW) বলেছে যে তাদের প্রাযৌক্তিক বিষয়ের বিভাগ এই তথ্য পর্যঅলোচনা করে দেখছে।
নিউ ইয়র্কের এই বৈঠকে যুক্তরাষ্ট্র , রাশিয়া্ , ব্রিটেন ফ্রান্স ও চীনের প্রতিনিধি মিলিত হন এমন এক সময়ে যখন জাতিসংঘের মহাসচিব বান কী মুন , সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনের সূচনায় অন্য আরো প্রায় ১৯০ টি দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য রাখেন।
প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার আদেশ দিয়েছেন । সোমবার ওয়াশিংটনে নৌ বাহিনীর স্থাপনায় একজন বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হবার পর মন্ত্রী এই ব্যবস্থা নিচ্ছেন। পেন্টাগন বলছে যে বুধবার এই পর্যালোচনা বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির অবসানের লক্ষে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি রূপরেখার ব্যাপারে একমত হয়েছে যার মধ্যে রয়েছে সিরিয়াকে এক সপ্তার মধ্যে তার কছে এ ধরণের অস্ত্র সম্পর্কে একটি পুর্ণাঙ্গ তালিকা পেশ করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তার রুশ সহপক্ষ সার্গেই লেভরফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন
প্রেসিডেন্ট ওবামা আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন যে যুক্তরাষ্ট্র এ ব্যাপরটি পরিস্কার করে বলতে চায় যে রুশ-নের্তৃত্বাধীন এই কুটনৈতিক নিস্পত্তির পরিকল্পনা যেন বিষয়টাকে থামিয়ে দেওয়ার প্রয়াস না হয়। তিনি বলেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এটা প্রমাণ করতে বাস্তব পদক্ষেপ নিতে হবে যে তিনি রাসায়নিক অস্ত্র পরিত্যাগের ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।
একজন আত্মঘাতী বোমাবাজ আজ ইরাকের উত্তরাঞ্চলে একটি শেষকৃত্য অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটালে অন্তত ২৩ জন নিহত হয়েছে। গোলযোগপূর্ণ নিনেভেহ প্রদেশের মসেল শহরে কাছে এই আক্রমণটি ঘটে
কেরির সঙ্গে সফররত কর্মকর্তারা এ কথা জোর দিয়েই বলছেন যে তিনি মি লাভরফের সঙ্গে তাঁর বৈঠকে যুক্তরাষ্ট্রের এই দাবির ওপরই তিনি জোর দেবেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেন অবিলম্বে তাঁর রাসায়নিক অস্ত্র ভান্ডারের হিসেব দেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে বৈঠকটি বেশ কয়েকদিন ধরেই চলবে।
সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাব থেকে সম্পর্ক ছিন্নকারী একজন নাগরিককে ঐ গোষ্ঠির লোকেরা হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সাবেক জঙ্গিরা ভয়েস অফ আমেরিকার সোমালি সার্ভিসকে জানান যে সোমালিয়ার গেদো অঞ্চলে ওমর হামামির গোপন আস্তানায় আক্রমণ চালিয়ে আজ যোদ্ধারা তাকে হত্যা করে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে ইউএস-কোরিয়া ইন্সটিটিউট সাম্প্রতিক কিছু উপগ্রহ চিত্রর উপর নির্ভর করে এই সিদ্দান্তে পৌছেছে। ঐ চিত্রে দেখা যাচ্ছে যে উত্তরের প্রধান ইয়ংবিয়ন স্থাপনার চুল্লির কাছের একটি ভবন থেকে সাদা বাস্প বেরুচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন যে সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের্ সামরিক বাহিনীর বিশ্বাসযোগ্য হুমকিই , এই সঙ্কটের সম্ভাব্য কুটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করেছে। মি ওবামা বলেন যে এটা এখনও বলার সময় আসেনি যে এ রকম একটি সমঝোতা কার্যকর হবে কী না। তবে তিনি বলেন এটা হচ্ছে শক্তি প্রয়োগ এড়ানোর একটা সুযোগ।
রাসায়নিক অস্ত্রের কয়েকটি জানা স্থান হচ্ছে সিরিয়ার পশ্চিমাঞ্চলের শহর হমস , হামা , লাতাকিয়া ও আল সাফির এবং রাজধানী দামেস্কের নিকটবর্তী স্থান তবে গোটা দেশেই কিছু কিছু গ্যাস লুকোনো থাকতে পারে।
মি ওবামা তাঁর সপ্তাহিক ভাষণে বলেন যে সিরিয়ার এই নির্লজ্জ আক্রমণের জবাব দিতে ব্যর্থতা ব্যর্থতা হলে , আরও রাসায়নিক আক্রমণ বৃদ্ধি পাবার ঝুকিঁ থেকে যাবে। এটি সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই হামলা চালাতে পারে।
৯৫ শতাংশের ও বেশি ভোট গণনার পর দেখা গেছে যে লিবেরাল –ন্যাশনাল কোয়ালিশন ১৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে , লেবার দল পেয়েছে ৫৭টি আসন।
নিজ জনগণের ওপর সিরীয় সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মি ওবামা সিরীয় সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্যে দেশে ও বিদেশে সমর্থন চাইছেন।
আরও লোড করুন