এই ঘটনার সংক্ষিপ্ত বিশ্লেষণে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির , গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের অধ্যাপক আলী রীয়াজ বলেন যে ৯/১১ ‘র পর এটি সব চেয়ে বড় ধরণের আক্রমণের ঘটনা , যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে ।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট Nicolas Maduro রোববারের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করে প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেজ এর উত্তরসূরি হয়েছেন।
থ্যাচার ছিলেন একজন কঠোর ও স্পষ্টবাদী নারী যিনি তাঁর রক্ষণশীল দলকে ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নির্বাচনে বিজয়ী করে একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯ শতকের গোড়ার সময়কার পর থেকে এই প্রথম কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী এত দীর্ঘ সময়ে ক্ষমতায় ছিলেন ।
দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী হিউন ও সেওক সংবাদদাতাদের বলেন :দক্ষিণ কোরীয় শ্রমিকদের কেসং শিল্প এলাকায় প্রবেশে বাধা দেওয়া হাস্যকরা ব্যাপার। সেখানে কাজ করছে এমন ছোট ও মাঝারি ধরণের কোম্পানীগুলো এখন সমস্যার মুখোমখি হচ্ছে।
জন কেরি বলেন যে তুরস্ক এবং ইসরাইল উভয়ই যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বন্ধুদেশ । তিনি আশা প্রকাশ করেন যে এই দেশগুলির মধ্যে অবস্থা স্বাভাবিক করার জন্যে সমঝোতাই বৃহত্তর যোগ্যতার দ্বার খুলে দেবে।
আজ কুনার প্রদেশে সরকারী কর্মকর্তারা বলেছেন যে পাকিস্তানের কাছে একটি বাড়িকে কেন্দ্র করে ঐ বিমান হামলা চালানো হয় , যেখানে অন্তত ছ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয় , যাদের মধ্যে অসামরিক লোকজন ছাড়া ও ছিল দু জন শীর্ষ তালিবান কমান্ডার।
দক্ষিণ কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা , উত্তরের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে , যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফষ অফ স্টাফ এর চেয়ারম্যানের সঙ্গে ওয়াশিংটনে তাদের একটি নির্ধারিত বৈঠক স্থগিত করেছে।
আজ সোমবার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই তাদেরকে আদেশ দেন যে উত্তর কোরিয়ার যে কোন উস্কানির জবাব তাদের অনড় এবং দ্রুত ভাবে দিতে হবে ।
এই বোমা হামলা হচ্ছে ২০শে এপ্রিল সেখানকার প্রাদেশিক নির্বাচনের আগে উপর্যূপরি গোলযোগের সর্বসাম্প্রতিক ঘটনা। নিরাপত্তা সংক্রান্ত হুমকির কারণে আনবার এবং নিণেভা প্রদেশে নির্বাচন বেশ কয়েক সপ্তার জন্যে পিছিয়ে দেওয়া হয়েছে।
ফ্রান্সিস তাঁর অলিন্দে দাড়িয়ে র ল্যাটিন ভাষায় যাকে বলা হয় Urbi et Orbi" অর্থাৎ শহর ও বিশ্বের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বিশ্বের বিভিন্ন গোলযোগপূর্ণ স্থানের কথা উল্লেক করে শান্তির আহ্বান জানান।
তাঁর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী যালমাই রাসুল এবং আফগানিস্তানের উচ্চ ক্ষমতা সম্পন্ন শান্তি পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন রাব্বানি। এর পর তিনি শেখ হামাদ বিন খলিফা আল সানি এবং কাতারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
যুক্তরাস্ট্রের সামরিক বাহিনীর হাতে আফগান বন্দীদের , আফগানিস্তানের কাছে হস্তান্তরণের জন্যে সমঝোতার পর মার্কিন ঐ শীর্ষ কুটনীতিক আফগানিস্তান সফরে গেলেন।
ওয়াশিংটন তেহরানকে এই বলে অভিযুক্ত করছে যে তারা প্রেসিডেস্ট বাশার আল আসাদকে প্রায় প্রত্যেক দিনই অস্ত্র শস্ত্র এবং যোদ্ধা সরবরাহ কররছে।
রোববার করাচিতে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে মি মুশাররফ বলেন যে তিনি পাকিস্তানে ফিরে এসে নিজের জীবনকে বিপন্ন করেছেন। তবে তিনি পাকিস্তানকে রক্ষা করার তাগিদেই ফিরে এসছেন।
ভুমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসকে দেউলিয়া হওয়া থেকে রক্ষার জন্যে আন্তর্জাতিক দাতারা যে ১৩০০ কোটি ডলার দিচ্ছে তার কারণে সাইপ্রাস তার ব্যাঙ্কের আমানতের ওপর আরোপিত কর ঢেলে সাজাচ্ছে।
প্রধান বিচারপতি আলতামাশ কবির আজ বলেন যে রাষ্ট্রদুত দানিয়েল মানচিচি তাকেঁ গ্রেপ্তার কিংবা আটক করার ব্যাপারে তাঁর কুটনৈতিক অব্যাহতি নিজেই তুলে নেন যখন তিনি লিখিত এফেডেভিটে এ প্রতিশ্রুতি দেন যে মেরিন সেনারা ২২শে মার্চ ভারতে ফিরে যাবেন।
আজ রোববার সেখানকার National People's Congress এর সমাপ্তির পর সংবাদদাতাদের মি লী বলেন যে চীন নিজেই কম্পিউটার হ্যাকিং এর একটা বড় রকমের শিকার এবং সে এ ধরণের কর্মকান্ড সমর্থন করে না।
ঐতিহ্য থেকে সরে এসে ফ্রান্সিস সাপ্তাহিক এই Angelus প্রার্থনায় লিখিত ভাষণের পরিবর্তে , বেশির ভাগ সময়ে ইটালী ভাষায় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি ইটালিয়ান ভাষায় শুভদিন জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন এবং শুভ মধ্যাহ্ন ভোজন বলে শেষ করেন।
৩৯ বছর বয়সী এই ভদ্রমহিলা তাঁর স্বামীর সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন যখন বনের ভেতর তাদের রাস্তার ধারে তাঁবু এলাকায় একদল লোক তাদের আক্রমণ করে। তারা মন্দিরের শহর ওরছা থেকে ফেরত আসছিলেন।
আরও লোড করুন