আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলাই সরকারে লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষিকা অধ্যাপক সাইদা গাফফারকে হত্যায় গ্রেপ্তার হওয়া রাজমিস্ত্রি আনারুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মেহেদী পাভেল সুইট এ আদেশ দেন। অন্যদিকে, গতরাতেই অধ্যাপকের লাশ দাফন করা হয়েছে।
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটের দিন জেলায় কোনো বহিরাগত ঢুকতে দেয়া হবে না এবং জেলার বাসিন্দাদের চলাচলের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সরকার আরোপিত ১১ দফা বিধিনিষেধ অমান্য করলে বাংলাদেশে লকডাউন দেয়া হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।
নাটোর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সঙ্গে যৌথসভা শেষে এই সিদ্ধান্ত হয়।
দেশের স্বার্থে প্রতিনিধিত্ব করার জন্য ওয়াশিংটন এবং এর বাইরে লবিস্ট নিয়োগ করতে বাংলাদেশ পিছপা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, "আমাদের দেশে, আমরা একে ‘তদবির’ (লবিং) বলে থাকি। যেখানে প্রয়োজন সেখানে আমরা লবিং করব।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতের পশ্চিমবঙ্গে একটি এক্সপ্রেস ট্রেনের ১২ বগি লাইনচ্যুত হয়ে নয় জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
শতভাগ যাত্রী নিয়ে শনিবার থেকে বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তবে আসনের অধিক যাত্রী বাসে উঠানো হবে না বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইলুমদীতে বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে তিন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে ঝুঁকিমুক্ত থাকতে যারা এখনো টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এর ফলে দোকানপাট, শপিংমলসহ সর্বত্র মানুষকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মানতে হবে।
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, "বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়াসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছেন, তাদের তালিকা করা হবে। সে তালিকা অনুযায়ী তাদের পাসপোর্ট বাতিল করা হবে।"
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে ৩১ জানুয়ারি।
করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মধ্যম পর্যায়ের (হলুদ জোন) ঝুঁকিতে রাখা হয়েছে যশোরসহ সীমান্তবর্তী ছয় জেলাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব কর্মী নিয়োগ করতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিলেটের তামাবিল স্থলবন্দরে অটো এসএমএস সফটওয়্যার চালুর প্রতিবাদে চার দিন ধরে পণ্য আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সফটওয়্যার ভিত্তিক এ কার্যক্রম সময় সাপেক্ষ হওয়ায় আবার পুরনো পদ্ধতিতে ওজন মেপে পণ্যবাহী যানবাহন পারাপার চালুর দাবি করছেন ব্যবসায়ীরা।
আরও লোড করুন