ক্রাইস্টচার্চে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশ ও নিউজিল্যাঞ্জের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছে।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। কিউইদের প্রথম ইনিংসে ৫২১ রানের জবাবে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে দিন শেষে নিউজিল্যান্ড ৩৯৫ রানে এগিয়ে রয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়াকে রবিবার রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১২ বছর বা তার বেশি বয়সী সব শিক্ষার্থীকে ৩১ জানুয়ারীর মধ্যে কমপক্ষে একটি ডোজ কোভিড -১৯ টিকার টিকা দেয়া হবে যাতে তারা স্কুল ও কলেজে যেতে পারে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার জেলার উখিয়ার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রবিবার বিকালে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
এক যুগ আগে শিক্ষাঙ্গনসহ দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার চারজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।নিহতদের মধ্যে তিনজন হলেন জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির (১৮)।
করোনাভাইরাস মোকাবিলায় ভয় না পেয়ে জনগণকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার সকাল ৯টা ৩৭ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৯৭ রেকর্ড করা হয়েছে। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
নোয়াখালীতে পুলিশের মেসে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল (মুন্সি) সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, "নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে, তা অনিশ্চিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের অসামান্য যাত্রা বন্ধ করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি বিচারিক প্রক্রিয়া শুরুর দাবী জানিয়েছে শিক্ষক সমিতি। কুয়েট কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা।
বাংলাদেশে আরও ১০ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে শুক্রবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১১ বছরেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাবা নুর ইসলামের সাথে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন ফেলানী।
নড়াইল সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বারো বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুল যাওয়ার জন্য কমপক্ষে করোনা ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করতে হবে।
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৪০ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে পৌঁছেছে।
আরও লোড করুন