মন্ত্রী পর্যায়ের এই সব বার্ষিক বৈঠকে ওয়াশিংটন ও বেইিজং সহযোগিতা এবং মতপার্থক্য উভয় বিষয়ে একটা নিস্পত্তিতে পৌছুনোর সুযোগ পায়। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন চীন কে তার কথায় সরাসরি সাইবার চৌর্যবৃত্তি বন্ধ করার আহ্বান জানান।
মিশরের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট দেশের সংবিধান সংশোধন এবং নতুন নির্বাচন পরিচালনা করুক, এমনটি চায়না মুসলিম ব্রাদারহুড। উর্ধতন ব্রাদারহুড নেতা এস্ সাম-এল-এরিয়ান তার অফিসিয়াল ফেইসবুকে দেয়া বিবিৃতিতে অন্তবর্তী প্রেসিডেন্ট কর্তৃক সংবিধান সংশোধন ও নতুন নির্বাচন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্ট আদলী মানসুর অন্যায়ভাবে ক্ষমতায় বসেছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান ওয়াশিংটনে অনুষ্ঠিত সোমবারের বৈঠকে তারা ইন্টারনেট হ্যাকিং বিষয়টি নিয়ে কথা বলেন। দুপক্ষই সাইবার স্পেসের ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম-কানুন ও বিধিনিষেধ নিয়ে আলোচনা করেন।
আজ শনিবারও মিশরের ভেতরে বিভাজন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে । ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে কায়রো এবং দেশের বিভিন্ন স্থানে খন্ড খন্ড সংঘর্ষ হয়েছে।
প্রাণে বেচে যাওয়া লোকজন বলছেন যে গোলযোগপূর্ণ উত্তর পুর্ব নাইজেরিয়ার মামুদু গ্রামে আজ শনিবার ভোর বেলার ঐ হামলায় কোন কোন ছাত্রকে পুড়িয়ে মারা হয়।
যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঐতিহ্যগত ভাবে দিনটি উদযাপন করেন কুচকাওয়াজ , বনভোজন , বল গেইম , সঙ্গীতুষ্ঠান এবং আতশবাজি খেলার মাধ্যমে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই শপথ অনুষ্ঠানে তিনি মিশরের বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার সঙ্কল্প প্রকাশ করেন তিনি বলছেন যে গণপ্রজাতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষণ , আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন , দেশের জনগণের স্বার্থের দিকে নজর রাখার এবং নিজ দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার প্রত্যয় প্রকাশ করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব যুমার সঙ্গে বৈঠক করেছেন। তার পর তিনি সোয়েটো তে টা্ন হল মিটিং করেছেন এবং তরুণ আফ্রিকান নেতাদের প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি একটি কর্মসূচির ঘোষণা দেন যার অধিীনে প্রতিবছর ৫০০ জন তরুণ আফ্রিকানকে নের্তৃত্বের প্রশিক্ষণের জন্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।
অসুস্থ দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মিষ্টার ওবামা ও তার স্ত্রী মিশেল শনিবার বর্ণবাদ বিরোধী নেতার পরিবারের সদস্যদের সাথে জোহানেসবার্গে সাক্ষাৎ করেন।
তার এই সফরের লক্ষ্য হচ্ছে তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় উৎসাহ প্রদান এবং কাবুল সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন দান।
প্রেসিডেন্ট ওবামা বলেন যে তিনি আফ্রিকা সফরে সফরে এসছেন কারণ এই মহাদেশটির বিকাশ ঘটছে এবং এই অঞ্চলের সঙ্গে তার সম্পর্কের সম্প্রসারণের এই সুযোগ হারাতে চায় না যুক্তরাষ্ট্র।
আফ্রিকা সফরে প্রথম যাত্রাবিরতির জন্য প্রেসিডেন্ট বারাক ত্তবামা এখন সেনেগালের উদ্দেশ্যে ফ্লাইটে রয়েছেন। সেনেগালে তিনি বানিজ্য, বিনিয়োগ এবং গণতন্ত্র উন্নয়নের ত্তপর জোর দেবেন। সাত ঘন্টার ফ্লাইট শেষে বৃহস্পতিবার ডাকারে তিনি সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালের সাথে বৈঠক করবেন এবং স্থানীয় বিচার বিভাগীয় নেতৃবৃন্দের সাথে আইনের শাসন নিয়ে আলোচনায় বসবেন।
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শান্তিপূর্ন জীবনাবসন কামনায় কেপ টাউনের যাজকরা মংগলবার দিনশেষে এক বিশেষ প্রার্থনার আয়োজন করেন। যেখানে ম্যান্ডেলার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একটি বাস এ বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়।তদন্তকারীরা বলছেন যে ঐ বোমা বিস্ফোরণে আরও প্রায় ২০ জন আহত হয়েছে এবং বাসটিতে আগুন ধরে যায়।
এই আলোচনার আগে মি ওবামা দু দেশের মধ্যে উত্তেজনা সত্বেও সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অর্থনীতির নিয়ম মেনে চলার পক্ষে, যে নিয়মটা সবার জন্যে এক, যেখানে বানিজ্য অবাধ ও ন্যায্য এবং যেখানে যুক্তরাষ্ট্র ও চীন সাইবার নিরাপত্তা ও মেধাসত্বা রক্ষার ক্ষেত্রে একত্রে কাজ করতে পারে।
প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে রাতের বেলায় মি ম্যান্ডেলার অবস্থার অবনতি ঘটে এবং তাকে প্রিটোরিয়া একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে তাঁর অবস্থা গুরুতর কিন্তু স্থিত।
স্থানীয় কর্মকর্তারা বলছেন যে আফগান সৈন্য এবং তার আমেুরিকান প্রশিক্ষকের মেধ্য তর্ক শুরু হলে এই ঘটনাটি ঘটে। এতে আরও তিন জন আমেরিকান আহত হয়। জোট বাহিনী পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করে।
কর্মকর্তারা বলেছেন যে এই চর্চার কারণে সন্ত্রাস বিরোধী ব্যক্তিরা বুঝতে পারবেন যে পরিচিতি কিংবা সন্দেহভাজন সন্ত্রান্ত্রাসীরা কি এমন কারও সঙ্গে যোগাযোগ করছে যারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা আর্লিংটন জাতীয় গোরস্থানে নাম না জানা সৈন্যদের কবরে পুস্প স্তবক অর্পণ করেন। তিনি সমন্প্রতি বিদেশে বিভিন্ন অভিযানে নিহত যে সব সৈন্য , যারা আর্লিংটনে সমাহিত তাদের পরিষেবা এবং আত্মনিবেদনের কথা উল্লেখ করেন।
সোমবার বেইজিং এ সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলনের সঙ্গে একটি বৈঠকে এই বক্তব্য হয়। তিনি মি ঝি এবং যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে আগামি সপ্তার শীর্ষ বৈঠকের প্রস্তুতির জন্যে এখন বেইজিং এ রয়েছেন।
আরও লোড করুন