এই প্রস্তাবিত বহুপাক্ষিক আলোচনায় এই প্রথম সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রতিনিধি এবং তাকে ক্ষমতাচ্যূত করতে যারা চেষ্টা করছে সেই বিরোধী জোটের সদস্য একত্রিত হবেন।
নাসরাল্লাহ শনিবার তার ভাষণে বলেন যে সিরিয়ায় লড়াই করছে যাতে লেবাননকে উগ্রবাদী ইসলামপন্থিদের হাত থেকে রক্ষা করা যায় । এই প্রথম নাসরাল্লাহ এটা প্রকাশ্যে নিশ্চিত করেছেন যে সিরিয়ায় হেজবুল্লাহরা উপস্থিত এবং তারা লড়াই করছে।
Michael Adebolajo এবং আরো পাঁচ জনকে আল ক্বায়দা সংশ্লিষ্ট , সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাবের সঙ্গে সম্পৃক্ততার কারণে বন্দরনগরী মোম্বাসায় আটক করে কেনীয় কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে।
ইরাকের রাজধানীর শিয়া এলাকায় এবং দক্ষিণের বসরা শহরে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে।
চীনা প্রধানমন্ত্রী বলেন যে এই দুটি দেশের মধ্যে পার্থক্যের চেয়ে বেশি হচ্ছে অভিন্ন স্বার্থ। মি লী প্রধানমন্ত্রী সিং এর বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন যে চীন ও ভারত উভয়েরই প্রবৃদ্ধির আকাঙ্খাকে স্থান দেয়ার জন্যে এই পৃথিবী অনেক বড় জায়গা।
সিরিয়ার একজন কর্মকর্তারা পশ্চিমি সংবাদ মাধ্যমকে বলেছেন যে সরকারী সৈন্যরা সেখানকার পৌরসভার সদর দপ্তর এবং আশ পাশের ভবন দখল করে নিয়েছে। তবে নিরপেক্ষ কোন সুত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি।
তাহরিকে ইনসাফ এর একজন মুখপাত্র বলেন যে তাঁর দলের জন্যে তিনি এক সম্পদ ছিলেন । তিনি আশা করছেন যে সিন্ধুর সরকার এই হত্যাকান্ডের তদন্ত করবে , ঘাতকদের বের করবে এবং তাদের শাস্তি দেবে। তবে তিনি এ ও বলেন যে দুর্ভাগ্যবশত গত ৫ বছরে এ ধরণের হত্যার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং আদালতে কারও বিচার ও হয়নি।
প্রেসিডেন্ট বলেন যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মধ্যপন্থি সিরীয় বিরোধীদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও বলেন যে উভয় দেশই আসন্ন আন্তর্জাতিক শীর্ষ বৈঠকে একটি সিরিয়া শাসনের জন্যে অন্তবর্তী সরকার গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে।
মি শরীফ বলেন যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাল সম্পর্ক আছে তবে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযানকে তিনি তার দেশের সার্বভোমত্বের প্রতি চ্যালেঞ্জ বলে বর্ণনা করেন।
তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী Muammer Guler বলেন যে এই ঘটনাটি ঘটায় যে সংগঠনটি সেটি সিরিয়ার সরকার সমর্থক গোষ্ঠির খুব ঘনিষ্ঠ। তারা সিরীয় গোয়েন্দা বাহিনীর সঙ্গেও সম্পৃক্ত।
সিরীয় আরব প্রজাতন্ত্রের ব্যাপারে , নিরপেক্ষ তদন্ত কমিশন সোমবার বলেছে যে তারা এই বিষয়টি পরিস্কার করে বলতে চায় যে , কোন পক্ষ দ্বারা রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।
মি ওবামা মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট Enrique Pena Nieto ‘র সঙ্গে বৈঠক করবেন যাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করা যায়। প্রেসিডেন্ট বলেন এই সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে বার বার অর্থনৈতিক বিষয়ে সংলাপের প্রযোজন আছে
বুধবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ দু জন কাজাখ নাগরিক এবং একজন আমেরিকানকে এই অভিযোগে গ্রেপ্তার করে যে তার বস্টন বিস্ফোরণের বিচার কাজের তদন্তে বাধা দিচ্ছিল।
রাষ্ট্রীয় টেলিভিশিনের ছবিতে ক্ষতিগ্রস্ত যানবহন এবং ধ্বংসাবশেষ দেখানো হয়। একটি স্কুল বাসে আগুন ধরে যায় এবং দমকল বাহিনীর লোকেরা আগুন নেভানোর চেষ্টা করেন।
দুটি বিস্ফোরণ ঘটে বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পুর্বাঞ্চলের আমরাহ এলাকায় । কর্মকর্তর বলছেন যে ঐ বোমা বিস্ফোরণে অন্তত নয় জন নিহত হয়। প্রঅননাশি বোমা বিস্ফোরণ ঘটেছে দিওয়ারিয়াহ , কারবালা ও মাহমুদিয়া এলাকাতেও।
পুলিশ বলছে যে রানা এবং কারখানার ম্যানেজাররা ঐ ভবন খালি করার ব্যপারে সরকারী সতর্কবার্তা অগ্রাহ্য করেন। ঐ ভবনে পরিদর্শকরা ফাটল দেখার পর ঐ সতর্কবার্তাটি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল ইসরাইলকে এই নিশ্চয়তা দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক শক্তি বহাল রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার ইস্তাম্বলে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন যে সিরিয়ার বন্ধু বলে অভিহিত দশটি দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা ছিল সব চেয়ে গুরুত্বপূর্ণ সহমত।
ঐ অঞ্চলে ছ দিনের সফরের শুরুতে তার বিমান তেল আবিব পৌছুনোর আগে আজ এ ব্যাপারে তাকেঁ প্রশ্ন করা হয়। এই সফরের সময়ে ইসরাইল , সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে এবং ইরান ও সিরিয়া প্রসঙ্গে আলোকপাত করা হবে।
যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা একজন সন্দেহভাজন বোমাবাজের চেচনিয়া ও দাগেস্তান সফরের বিষয়টি পর্যালোচনা করে দেখছেন । দু জায়গাতেই জঙ্গি বিচ্ছিন্নতাবাদীরা খুব সক্রিয়।
আরও লোড করুন