প্রায় ৬০০ বছর পর পৃথিবীর মানুষের জন্য দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হচ্ছে।
বেলারুশের কর্মকর্তারা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে একটি শরণার্থী শিবির থেকে হাজার হাজার শরণার্থীকে সরিয়ে দিয়েছে। পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের আশায় তারা ঐ স্থানে জড়ো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কানাডা এবং মেক্সিকোর নেতাদের সঙ্গে বৃহস্পতিবার তাঁর শীর্ষ বৈঠকটি উত্তর আমেরিকা এবং বহির্বিশ্বের সমস্ত সমস্যার সমাধানের জন্য তিন প্রতিবেশী রাষ্ট্রের জন্য একটি সুযোগ ছিল।
ব্রাজিলের অর্থনীতির অবনতি এবং জনসংখ্যার দরিদ্রতম অংশগুলিতে কভিড-১৯ মহামারীর বিধ্বংসী প্রভাবের ফলে, লক্ষ লক্ষ পরিবারের জন্য এখন জ্বালানী কাঠই একমাত্র বিকল্প হয়ে উঠেছে।
গত ২৫ অক্টোবরের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ১৫ জনকে হত্যা করার একদিন পর, সুদানী বিক্ষোভকারীদের উপর সামরিক দমন-পীড়নের নিন্দা করেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির উপর গত ৭ই নভেম্বরের হত্যা প্রচেষ্টার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, সন্দেহের তীর ব্যাপকভাবে ইরান-সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়াদের উপর পড়ছে, যারা গত মাসের সংসদ নির্বাচনে অত্যন্ত বাজেভাবে হেরে গেছে।
বিশ্ব বাণিজ্যের উপর বার্ষিক প্রতিবেদনে, বিশ্ব বাণিজ্য সংস্থা বলছে যে বিশ্বের অর্থনীতির ক্রমবর্ধমান আন্তঃসংযোগের দু’টি দিক আছে।
অস্ট্রেলিয়ান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধ করতে নতুন প্রচেষ্টা চালাচ্ছেন, স্বাস্থ্যের উপর এর বিরূপ প্রভাবকে তাঁরা অ্যাসবেস্টস এবং সীসা পেইন্টের সাথে তুলনা করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার একটি বৈদ্যুতিক হামার গাড়িতে ভ্রমণ করেছেন। গাড়ির সঙ্গে আমেরিকানদের যে প্রেমের সম্পর্ক রয়েছে তা তুলে ধরে উচ্চ মূল্যের পেট্রোলের মুখোমুখি গ্রাহকদের জন্য বৈদ্যুতিক গাড়ি বিক্রির প্রচারণা চালান বাইডেন।
বুধবার মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান একটি ইমেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যেখানে চীনের পেশাদার টেনিস খেলোয়াড় পেং শুয়াই তার আগের যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন বলে বলা হয়েছে।
বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশের সাথে এক বিতর্কিত বন্দুকযুদ্ধে দুই বেসামরিক নাগরিক নিহত হবার পর তাদের পরিবার ধর্মমতে দাফনের জন্য মৃতদেহ ফিরিয়ে দেয়ার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ করলে পুলিশ নিহতের আত্মীয়দের আটক করে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বুধবার ৩,১৮৭ টি নতুন কোভিড ১৯ সংক্রমণের রিপোর্ট করেছেন। দেশব্যাপী সামাজিক দূরত্ব ব্যবস্থা শিথিল করার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই দ্বিতীয়বার দৈনিক হার তিন হাজারের উপরে উঠেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আফ্রিকা মহাদেশে তার তিন-দেশের সফরের সূচনা করেছিলেন এই সতর্ক বাণী উচ্চারণ করে যে বিভিন্ন কারণে বিশ্বজুড়ে গণতন্ত্রের "মন্দা" সৃষ্টি করেছে।
তালিবানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে একটি খোলা চিঠিতে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আফগানিস্তান থেকে ব্যাপক শরণার্থীর ঢল নামবে।
গ্লাফিরা যূকের জিনিসপত্র একটি ছোট লাগেজের ভেতরে মাপ মতন ভরে যায়।এই বছরের শুরুতে একটি প্রতিবেদন প্রকাশের জন্য ৩০ দিন কারাগারে কাটিয়ে গত মাসে নারোদনায়া ভলিয়ার সাংবাদিক তার নিজ দেশ বেলারুশ ছেড়ে চলে গেছেন।
সুন্নি কট্টরপন্থী তালিবান যারা কয়েক দশক ধরে হাজারাদেরকে ধর্মদ্রোহী হিসেবে টার্গেট করেছিল, তারা এখন আরও নৃশংস শত্রু: ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে হাজারাদের জন্য একমাত্র সুরক্ষা।
সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সপ্তাহান্তে আটক হওয়া দুই জন ভারতীয় সাংবাদিককে উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরার একটি আদালত জামিন দিয়েছে।
আরও লোড করুন