প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার যুক্তরাষ্ট্র জুড়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য লক্ষ কোটি-ডলারের একটি প্যাকেজ স্বাক্ষর করেছেন। ভাঙ্গা রাস্তা এবং সেতু মেরামত, উন্নত রেল পরিষেবা, গণপরিবহন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বাড়ানোর জন্য এই প্যাকেজটিতে সই করেন বাইডেন।
মঙ্গলবার ভোরে হোয়াইট হাউস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মানবাধিকার, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং তাইওয়ান বিষয়ে স্পষ্ট এবং সোজা কথা বলার সুযোগকে স্বাগত জানিয়েছেন।বাইডেন ক্ষমতা গ্রহণের পর এটি তাদের প্রথম একক বৈঠক।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সরকারি মালিকানাধীন জমিতে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদ অভিযান, রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে স্থানীয় মানবাধিকার কর্মীরা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার জানিয়েছেন ৩১ ডিসেম্বর থেকে কাতার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করবে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস এঢেনম গেব্রেইয়েসাস বলেছেন ইউরোপ এখনো কোভিড-১৯ মহামারীর কেন্দ্রস্থল হিসাবে রয়ে গেছে। গত সপ্তাহে ২০ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে যা কিনা মহামারী শুরু হওয়ার পর থেকে ঐ অঞ্চলের সর্বোচ্চ সংখ্যা।
আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দুপুরের নামাজের সময় পূর্ব নানগারহার প্রদেশের একটি জনবহুল মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৫জন মুসল্লি আহত হয়েছেন।
ভারতের অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে বিতর্কিত অঞ্চলে ১০০টি-বাড়ির গ্রাম নির্মাণের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে, বিতর্কিত হিমালয় সীমান্তে বেসামরিক বসতি তৈরিতে চীনের চাপের বিষয়ে ভারতের উদ্বেগের ওপর আলোকপাত করেছে।
বাংলাদেশে রোববার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে এসএসসিতে পদার্থ বিজ্ঞান, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে পদার্থ -২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মিয়ানমারের একটি আদালত আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে বেআইনি সংযোগ, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি এবং ভিসা বিধি লঙ্ঘনের অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার তার আইনজীবী এবং নিয়োগকারী সংস্থা এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং চীন বুধবার গ্লাসগোতে কপ-২৬ (COP26) জলবায়ু শীর্ষ সম্মেলনে আগামী দশকে বৈশ্বিক উষ্ণতা সীমিত করার পদক্ষেপ নেওয়ার জন্য একটি যৌথ ঘোষণা দিয়ে বিস্মিত করেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার প্যারিসে আর্মিস্টিস ডে স্মরণে নাম না জানা অগণিত সৈনিকদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আর্ক ডি ট্রায়মফের ঐ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বার্ষিক ভেটেরান্স ডে পালিত হচ্ছে। ভেটেরান্স ডে যা আগে আর্মিস্টিস ডে হিসেবে পরিচিত ছিল একটি সরকারী ছুটির দিন যা ১১ নভেম্বর প্রবীণ এবং সাবেক সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয়ে থাকে।
বুধবার আফগানিস্তানের তালিবান জানিয়েছে যে তারা আগস্টের মাঝামাঝি নিয়ন্ত্রণ নেবার পর থেকে ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ নামে পরিচিত স্থানীয় ইসলামিক স্টেটের সহযোগী গোষ্ঠীর প্রায় ৬০০ সদস্যকে আটক করেছে।
ইথিওপিয়ার আমহারা অঞ্চলের একটি দখলকৃত শহরের মহিলারা টিগ্রায়ান যোদ্ধাদের বিরুদ্ধে বন্দুকের মুখে তাদের ধর্ষণ এবং ছিনতাই করার অভিযোগ করছেন।
বর্তমানে মিয়ানমারে বিভিন্ন অভিযোগে আটক যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক এখন ইয়াঙ্গুনের একটি আদালতে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের দুটি নতুন অভিযোগের মুখোমুখি হয়েছেন। তার আইনজীবী এমন তথ্য জানিয়েছেন।
দলিত এবং সমতল ভূমির আদিবাসীদের ২০২১ সালের বাংলাদেশের জনশুমারিতে অন্তর্ভুক্তির দাবী জানানো হয়েছে। বুধবার সিরডাপ মিলনায়তনে ক্রিয়েটিভ মিডিয়া লি. এবং হেকস ইপার আয়োজিত ‘দলিত ও সমতলে বসবাসরত আদিবাসীদের জনশুমারী ২০২১ এ অন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনা সভা থেকে এ দাবী জানানো হয়।
আমেরিকার প্রাচীনতম মিত্রের সাথে তিক্ত সম্পর্কের উন্নতির লক্ষ্যে মঙ্গলবার ফ্রান্সে চার দিনের সফর শুরু করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
মঙ্গলবার পোল্যান্ড এবং বেলারুশ সীমান্তে, বেলারুশের দিকে অবস্থানরত এক দল অভিবাসীদের কেন্দ্র করে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে বলেন জলবায়ু সংকট মোকাবেলায় শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা "যথেষ্ট পদক্ষেপ নেননি"।
আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সোমবার দক্ষিণ এশিয়ার দেশটির উন্নয়ন বিষয়ে আলোচনার জন্য ইউরোপ এবং এশিয়ায় তার প্রথম সফর শুরু করছেন, যেখানে শিশুসহ প্রায় ২৩ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষে পতিত হওয়ার হুমকিতে রয়েছে।
আরও লোড করুন