মিয়ানমারের ধর্মীয় নেতারা বলছেন, সেনাবাহিনী সেই সব ধর্মীয় গোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালাচ্ছে যারা সামরিক শাসন মানতে অস্বীকার করছে।
টি-২০ বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ২৪ অক্টোবর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ জয় উদযাপন করার অভিযোগে ভারতীয় পুলিশ অন্তত এক ডজন মুসলমানকে আটক বা গ্রেপ্তার করেছে।
ইথিওপিয়া বৃহস্পতিবার উত্তর টিগ্রায় অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে ইরিত্রিয়ান বাহিনীর সঙ্গে যুক্ত আঞ্চলিক আমহারা মিলিশিয়া এবং সরকারী বাহিনীর মধ্যে নৃশংস লড়াইয়ের এক বছর পার করলো।
জাতিসংঘের শরণার্থী সংস্থার একটি চার্টার্ড বিমান বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষের জন্য শীতকালীন ত্রাণ নিয়ে মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অবতরণ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ব্যাপক, উচ্চাভিলাষী একটি ঘোষণা করেছেন। বাইডেন, তার প্রতিপক্ষ যারা তাদের কাজটি ঠিকমত করছেন না, তাদের কঠোর সমালোচনা করেছেন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ (COP26) জলবায়ু সম্মেলনে আফ্রিকার দেশগুলি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের সাহায্য করার জন্য ধনী দেশগুলি যে কয়েক হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হওয়ার জন্য তাদের সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ (COP26) শীর্ষ সম্মেলনের পার্শ্ব-বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে দেখা করেছেন। অক্টোবর মাসের যুক্তরাষ্ট্র-আসিয়ান এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে চলা তাদের মধ্যকার আলোচনাটি কপ-২৬ সম্মেলনেও অব্যাহত রেখেছেন।
আত্মঘাতী বোমা হামলাকারীসহ একদল বন্দুকধারী মঙ্গলবার কাবুলে আফগানিস্তানের প্রধান সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে বলে জানা গেছে।ঐ ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছে।
বিক্ষোভকারীরা শনিবার একটি বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সুদানের রাস্তায় নামে। পাড়াভিত্তিক কমিটিগুলো এবং অন্যান্য কর্মীর পরিকল্পনায় আয়োজিত শনিবারের মার্চ অফ মিলিয়নস বা 'লক্ষ মানুষের মিছিল' থেকে "ছেড়ে চলে যাও" স্লোগান দেয়া হয়।
বৃহস্পতিবার দুই তালিবান কর্মকর্তা এবং দুই আফগান কূটনীতিক ভিওএকে জানিয়েছে যে তালিবান কূটনীতিকরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগান দূতাবাসে এবং পাকিস্তানের অন্যান্য শহরে আফগান কনসিউলেটে কাজ শুরু করেছেন। ভিওএ ইসলামাবাদে আফগান দূতাবাসে পাঠানো সরকারি তালিবান বিজ্ঞপ্তির অনুলিপি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন। বিশ্ব অর্থনীতি সম্পর্কে রোমে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন ও স্কটল্যাণ্ডের গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলনের আগে এই সাক্ষাৎটিকে ব্যক্তিগত ও রাজনৈতিক সাক্ষাৎ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এর প্রকাশিত একটি প্রতিবেদনে মুক্ত সংবাদ মাধ্যমের বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে যে বিষয়ে জোর দিয়ে আসছেন, বেশিরভাগ সময় সাংবাদিকদের খুনিরা ছাড় পেয়ে যায় তার ওপর আবারও জোর দিয়েছে।
করোনা মহামারী বিশ্বকে টিকা নেয়া এবং টিকা না নেয়া জনগোষ্ঠী, এ দুটি ভাগে বিভক্ত করে ফেলেছে। এমন পরিস্থিতিতে বিশ্বের ২০টি ধনী দেশের নেতারা এই সপ্তাহের শেষের দিকে এই বিভাজনটি কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করতে মিলিত হবেন।
ব্রিটেনের নাবিকরা একটি নতুন চুক্তি অনুযায়ী কানাডার উপকূল রক্ষীবাহিনীর আইসব্রেকারদের কাছ থেকে বরফ ভাঙ্গার প্রশিক্ষণ নেবে। উত্তর মেরুতে আরও শক্তিশালী সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতি ব্রিটেনের আগ্রহের প্রতিফলন এই চুক্তি।
গত কয়েকটি সপ্তাহ বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জন্য কঠিন ছিল। কয়েকজন গোপন তথ্যদাতা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে তথ্য দেয় যে তারা জানতো যে তাদের এই মাধ্যমকে ব্যবহার করে মানব পাচার থেকে শুরু করে সাম্প্রদায়িক সহিংসতা পর্যন্ত বিশ্বজুড়ে সমস্ত ধরণের সামাজিক অসুস্থতা বাড়ছে।
নাইজেরিয়া, যে দেশটি আফ্রিকার বৃহত্তম অর্থনীতি, সে দেশ আফ্রিকা মহাদেশের প্রথম ডিজিটাল মুদ্রা, ই-নাইরা চালু করেছে। নাইজেরিয়া হচ্ছে বিশ্বের খুব অল্প কিছু দেশের মধ্যে অন্যতম যা ইলেকট্রনিক মানি সিস্টেম চালু করলো ।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না জানিয়েছে ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে যে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য কম ডোজের করোনা টিকা নিরাপদ।
শনিবার পাকিস্তান গণমাধ্যমের দাবি যে প্রতিবেশী আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমা ব্যবহারের জন্য একটি চুক্তি করছে তা অস্বীকার করা থেকে বিরত ছিল।
সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত সরকারের জন্য একটি নতুন সংবিধানের খসড়া তৈরির লক্ষ্যে রাজনৈতিক প্রক্রিয়া কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় জাতিসংঘের মধ্যস্থতায় সেই আলোচনা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা একটি কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে দিয়েছে বলে দ্য এসোসিয়েটেড প্রেস শনিবার জানায়।
আরও লোড করুন