সোমালিয়ার কেন্দ্রীয় সরকার চলমান খরা এবং ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় জাতিসংঘের মানবিক সংস্থার কাছে জরুরি সহায়তা চেয়েছে। এই সহায়তা প্রধানত দেশের দক্ষিণাঞ্চলের জন্য চাওয়া হচ্ছে।
ইসলামিক স্টেটের(আইএস)সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েক ডজন নারী বুধবার উত্তর-পূর্ব সিরিয়ার একটি শরণার্থী শিবিরে বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্র ভিওএকে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, আফগানিস্তান সীমান্তে উত্তর -পশ্চিম পাকিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।
এই মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ধারাবাহিকভাবে হত্যা করার ফলে ঐ অঞ্চলের কিছু হিন্দু সংখ্যালঘু সদস্যরা তাদের সম্প্রদায়ের উপর আরও হামলা হতে পারে এমন আশঙ্কা করে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সেখানকার কয়েকজন বাসিন্দা ভিওএকে এমন কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দক্ষিণ সিরিয়ার একটি তল্লাশি চৌকিতে বুধবার সন্দেহজনক ড্রোন হামলা হয়েছে।
ভারত বৃহস্পতিবার ১০০ কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেয়ার মাইলফলক উদযাপন করেছে। এই টিকা কার্যক্রম বছরের শুরুতে বেশ ধীর গতিতে শুরু হলেও পরে তা বেড়ে যায়।
এই সপ্তাহে পিয়ংইয়ং একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উত্তর কোরিয়াকে আর কোন ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং "টেকসই ও অর্থবহ সংলাপে" অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
তালিবান সরকার আফগানিস্তানে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের যে প্রচেষ্টা চালাচ্ছে, রাশিয়া তার প্রশংসা করেছে। তবে এই ইসলামপন্থী গোষ্ঠীকে যুদ্ধবিধ্বস্ত দেশে একটি স্থিতিশীল শান্তি অর্জনের জন্য প্রশাসনে অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর বাসের সাথে সংযুক্ত দুটি বোমা বিস্ফোরণে বুধবার কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরের গ্রাম, টিটানিয়ানের বাসিন্দারা শনিবার ৪০০ মাওজো গ্যাং যে ১৭ জন ধর্মপ্রচারককে অপহরণ করেছে তাদের মুক্তির দাবীতে মঙ্গলবার রাস্তায় বিক্ষোভ করে।
ইথিওপিয়ার বাহিনী বুধবার টিগ্রায়’এর উত্তরাঞ্চলের রাজধানী শহরে আরেকটি বিমান হামলা চালিয়েছে। বিমান হামলায় তিনজন শিশু নিহত হওয়ার দুই দিন পর একই স্থানে আবার হামলা চালালো ইথিওপিয়ার বাহিনী।
প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা স্টিভ ব্যানন তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করায় মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের সহিংসতা তদন্ত কমিটি তার বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ দায়ের শুরুর পক্ষে ভোট দিয়েছে।
পাকিস্তান মঙ্গলবার বলেছে, তাদের নৌবাহিনী একটি ভারতীয় সাবমেরিনকে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে।
সুদানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হাজার হাজার বিক্ষোভকারী সোমবার তৃতীয় দিনের মত রাষ্ট্রপতি প্রাসাদের বাইরে অবস্থান নেয়। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমান সংকটের মুখোমুখি হচ্ছে এবং এতে তার শাসনের পতন ঘটতে পারে।
মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন পোল্যান্ডের সাংবিধানিক আদালত ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)‘র আইনের প্রাধান্যকে চ্যালেঞ্জ করার পর এর জবাবে ইউরোপীয় কমিশন সম্ভাব্য আইনি এবং আর্থিক পদক্ষেপ নেয়ার বিবেচনা করছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে শুক্রবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের জন্য শনিবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সে বোমা হামলায় কমপক্ষে ৪৭জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে।
নাইজেরিয়া থেকে দাবি করা হয়েছে যে দ্রুত বর্ধনশীল ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম সহযোগী নেতা মারা গেছেন, যুক্তরাষ্ট্র এ দাবি অতি সতর্কতার সাথে দেখছে।
তেহরানে দীর্ঘদিন ধরে বন্দি থাকা একজন ইরানি-ব্রিটিশ মহিলার আইনজীবী শনিবার জানিয়েছেন যে ইরানের আপিল আদালত সে নারীকে আরো এক বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে।
শুক্রবার একটি গীর্জার ভেতরে উপর্যুপরি ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ-সদস্যকে হত্যার ঘটনাকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে।
আফগানিস্তানে চীন কয়েক শ’ কোটি ডলার বিনিয়োগ করতে প্রস্তুত বলে তালিবান যে দাবি করেছে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং নিরপেক্ষ বিশ্লেষকরা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
আরও লোড করুন