সাম্প্রতিক দিনগুলোতে তাইওয়ানের আকাশসীমা রক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে (এডিআইজেড)চীনের জঙ্গি বিমান অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ার পর তাইওয়ান অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চেয়েছে।
যুক্তরাষ্ট্র-ফ্রান্সের সম্পর্ককে উন্নত করার প্রয়াসের পর, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)’র বৈঠকে মন্ত্রী পর্যায়ের আলোচনার শেষ দিনে অংশ নিয়ে বুধবার তার প্যারিস সফর শেষ করেন।
ইসলামপন্থী দল তালিবান যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেবার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিরুদ্ধে ৩০শে আগস্ট হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের ১৩ জন সদস্যকে বেআইনিভাবে হত্যা করার অভিযোগ করেছে।
গ্রীস ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সীমান্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসন পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিষয়ে দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বাংলাদেশী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়াছেন। তিনি এই সপ্তাহের শুরুতে বাংলাদেশে কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শনের সময় এ কথা বলেন।
গত ১৮ মাস পর অস্ট্রেলিয়া এই প্রথমবারের মতো, নভেম্বর মাসে তার আন্তর্জাতিক সীমান্ত আবার খুলে দেবে, যাতে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা সে দেশে প্রবেশ করতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন যে তার সরকার তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির "কিছু গোষ্ঠীর" সঙ্গে দেশটিতে শান্তি বজায় রাখার লক্ষ্যে আলোচনা করছে।টিটিপি কয়েকটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর জোট যারা দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।
ভয়াবহ খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেনিয়ার ১৩ লক্ষ মানুষকে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ প্রায় ১৪০ কোটি ডলারের জরুরী আবেদন করছে।
ইথিওপিয়া তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে, জাতিসংঘের সাতজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে বহিষ্কার করছে।
আগামী কয়েক মাসে আফগান শরণার্থীদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস। এই প্রস্তুতির জন্য ২ কোটি ৪০ লক্ষ ডলারের আবেদন করা হচ্ছে।
টিগ্রায়ের দুর্ভিক্ষ এড়াতে ত্রাণবাহী 'ট্রাকগুলোকে চলতে দিন' - জাতিসংঘের ত্রাণ প্রধান
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ইউরোপ অভুতপূর্ব সংকটের সম্মুখীন হয়েছে , উত্তর গোলার্ধে শীত আসার সাথে সাথে ইউরোপের জনগণ উষ্ণ থাকতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা বাড়ছে।
নিউইয়র্কে এই বার্ষিক সভার অন্যতম প্রধান বিষয় হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি এবং সম্ভবত বৃহস্পতিবার আবারও এ বিষয়টি সবচেয়ে আলোচিত হতে পারে। কারণ এ দিন বেশিরভাগ আফ্রিকান দেশগুলির নেতারা বক্তব্য রাখবেন।
হাইতির কয়েক হাজার অভিবাসিকে ৬০ দিনের মধ্যে অভিবাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিলেও বুধবার বিমানে করে টেক্সাস থেকে হাইতি পাঠানো হয়েছে বহু অভিবাসীকে।
আরও লোড করুন