যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনর্বহাল এবং যে হাজার হাজার মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তাদের প্রয়োজন মেটানোর প্রচেষ্টা মঙ্গলবারও অব্যাহত ছিল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। বিশ্লেষকরা বলছেন এই চার দিনের সফরে চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবের বিষয়ের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর বিষয়টি অগ্রাধিকার পাবে।
আফগানিস্তানের কাবুলে ভুল ড্রোন হামলায় ১০ জন বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় জড়িত কোনো সামরিক কর্মীকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শাস্তি দেবে না। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুই শীর্ষ কমান্ডারের সুপারিশ অনুমোদন করার পর এই তথ্য জানানো হয়।
এ বছর বাংলাদেশ স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এ উপলক্ষে ভয়েস অফ অ্যামেরিকাকে একান্ত সাক্ষাৎকার দেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সিসিলির রাভানুসা শহরে গত শনিবার এক বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়িগুলো থেকে সোমবার উদ্ধারকারীরা মৃতদেহগুলো বের করেছেন। সন্দেহ করা হচ্ছে সেখানে গ্যাস বিস্ফোরণ ঘটে। দেশটির জাতীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ঐ দুর্ঘটনায় অন্ততঃ সাতজন নিহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ক্যান্সার নিরাময় কেন্দ্র সেন্ট জুড চিলড্রেনস রিসার্চ হাসপাতাল, যৌথভাবে উন্নয়নশীল দেশগুলির শিশুদের জন্য বিনামূল্যে ক্যান্সারের ওষুধ সরবরাহের পরিকল্পনা করছে৷
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন জাকার্তায় রয়েছেন। ৪৮ ঘন্টার ঐ সফরে তিনি যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বিষয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঐ অঞ্চলের জন্য বাইডেন প্রশাসনের বৃহত্তর নীতির লক্ষ্যগুলো সম্পর্কে একটি বক্তৃতা দেবেন।
দক্ষিণ কোরিয়া বলছে বাণিজ্য বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে তাদের উপস্থিতি সম্প্রসারিত করার প্রয়াসে একটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগদানের জন্য তারা আনুষ্ঠানিকভাবে আবেদন করবে।
অভিবাসন সমস্যা নিরসনে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে, সোমবার মধ্য আমেরিকায় বেসরকারি খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
ফ্রান্সের একটি চিড়িয়াখানায় শনিবার প্রথমবারের মত বিশাল আকৃতির যমজ পান্ডা শাবককে জনসম্মুখে আনা হয়েছে। গত আগস্টে ঐ যমজ মহিলা পান্ডা শাবকের জন্ম হয়।
ইউনিসেফের নতুন এক প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কিছু দেশে কোভিড-১৯ মহামারীর কারণে স্কুলগুলো দ্বিতীয় বছরের মত বন্ধ থাকায় ৪০ কোটির বেশি শিশুর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গ্রুপ ভফ সেভেনের পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনায় যোগ দিচ্ছেন। এই বৈঠক শনিবার লিভারপুলে শুরু হয়েছে। বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাসের কর্তৃত্ববাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উত্তর-পশ্চিম পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার জঙ্গিরা পোলিও টিকা দেয়ার সময় একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে এবং অন্য একজনকে গুরুতর আহত করেছে।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েক ডজন লোকের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এ ধরণের আবহাওয়া বসন্তকালে সাধারণত দেখা যায়।ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান এবং র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান র্যাব ‘এর সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা প্রদান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী এখন থেকে দেশটিতে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবে। এতদিন যুক্তরাষ্ট্র ও তার জোট বাহিনী ঐ লড়াইয়ে নেতৃত্ব দেবার দায়িত্বে ছিল।
২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই জন সাংবাদিক আগামীকাল শুক্রবার অসলোতে এক অনুষ্ঠানে ঐ পুরস্কার গ্রহণ করবেন। ঐ দুই সাংবাদিকের একজন ফিলিপাইনের এবং অন্যজন রাশিয়ার।
পেন্টাগন বলেছে যে বৃহস্পতিবার আরও পরের যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের সাথে ইরানকে নিয়ে তাদের অভিন্ন উদ্বেগ সম্পর্কে আলোচনা করবেন।
আরও লোড করুন