যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, ফিলিস্তিনীদের সঙ্গে শান্তি আলোচনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচী প্রসঙ্গে যে আন্তর্জাতিক আলোচনা চলছে তার একটি গুরুত্বপূর্ণ উপাদান ইসরাইলের নিরাপত্তা।
উক্রেইনে হাজার হাজার লোক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকভিচ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর না করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং মঙ্গলবার ব্রাসেলস এ নেটো পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে , বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহারের নিন্দে জানিয়ে বিবৃতি দেওয়া হয়।
মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা বলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবিদ্ধ ট্রাকচালক দের তাঁর নির্দেশ দিয়েছেন যেন আফগানিস্তানের ভেতরেই ট্রাকগুলো থামিয়ে রাখা হয়। জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন কর্মসূচির বিরুদ্ধে পাকিস্তানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
ইরানের পারমানবিক কর্মসূচি খর্ব করার লক্ষে ফ্রান্স এবং বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফরাসী সরকার ।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী চৌধুরী নিসার আল খান আজ বলেছেন যে শন্তিপুর্ণ ভাবে একদশক ধরে চলা আসা সংঘাত নিরসনের জন্যে সরকারের এই প্রচেষ্টাকে এই ঘটনা বিনষ্ট করেছে।
ব্রিট্রেনের উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগের সঙ্গে বৈঠকের সময়ে মি শরীফ এই মন্তব্য করেন। তাঁর মন্তব্যটি লন্ডনে পাকিস্তানের হাই কমিশন প্রকাশ করে।
অ্যালেকজান্ডার বলছেন যে NSA যে ব্যাপক ভাবে বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারের উপাত্ত সংগ্রহ করেছে তাতে সাম্প্রতিক বছরে যুক্তরাষ্ট্রে ১৩টি সন্ত্রাসী ষড়যন্ত্র এবং ইউরোপে ২৫ টি ষড়যন্ত্র নষ্যাৎ করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার লন্ডনে মি শরিফ বলেন যে ঐক্যকে উৎসাহিত করার জন্যে তালিবানের উচিৎ হবে আফগানিস্তানের High Peace Council এর সঙ্গে আলোচনায় বসা। তিনি বলেন যে দেশটিতে স্থিতিশীলতা তখনই ফিরে আসবে যখন এই প্রক্রিয়ার সঙ্গে সকলেই সম্পৃক্ত হবে।
মি শরিফ বলছেন যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস বিরোধী চলমান সহযোগিতা অত্যন্ত বলিষ্ঠ। এই সহযোগিতা বৃদ্ধিতে দু পক্ষ সহমত হয়েছে। তিনি ড্রোন অভিযান বন্ধের উপর জোর দেন।
মঙ্গলবার ওয়াশিংটনে U.S. Institute of Peace এ দেওয়া এক ভাষণে মি শরিফ বলেন যে তিনি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে উন্নয়ন চান কিন্তু ড্রোনের বিষয়টি তাদেঁর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘে ও আরব লীগের সিরিয়া বিষয়ক দূত বর্তমানে কায়রোতে রয়েছেন। এটি হচ্ছে তাঁর আঞ্চলিক সফরের অংশ যার উদ্দেশ্য হচ্ছে আগামি মাসে জিনিভায় শান্তি সম্মেলনের ব্যাপারে সমর্থন আদায় করা।
জঙ্গি গোষ্ঠি আল শাবাব আজ বেলেদুয়েনে শহরেঐ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলে যে ঐ বোমা হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইথোপিয়া ও জিবুতির সৈন্যরা ।
মালদ্বীপের নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক কর্মসূচ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেছিলেন তবে তিনি বলেন যে পুলিশ শনিবার ভোরেই নির্বাচন কমিশনের দপ্তর ঘিরে ফেলে এবং নির্বাচনী কর্মচারীদের ভোটের প্রয়োজনীয় জিনিষপত্র বিতরণে বাধা দেয়।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ নিউ ইয়র্কে ২৫ বছর বয়সী এক তরুণকে এই অভিযোগে গ্রেপ্তার করেছে যে সে ইয়েমেনে আল ক্বায়দা সম্পৃক্ত সংগঠনে যোগদান করতে চেষ্টা করেছিল এবং বিদেশে হত্যা সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
হোয়াইট হাউজে আজ মি ওবামা বলেন যে ষোলো দিন সরকারী কার্যক্রম আংশিক বন্ধ থাকায় , যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সম্পুর্ণ অপ্রযোজনীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন আমেরিকান জনগণ ওয়াশিংটনের উপর সম্পুর্ন বিরক্ত এবং এখন সময় এসছে তাদের আস্থা ফিরিয়ে আনার
ব্রিটেন বলছে যে তাদের পারমানবিক শক্তি প্রকল্পে চীনা কোম্পানীগুলোকে বিনিয়োগ করার জন্য তারা আহ্বান দিচ্ছে। এটি হচ্ছে সে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আরও বৃদ্ধি করার প্রচেষ্টারই অংশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলছেন যে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সম্পর্কে তারা সমঝোতার কাছাকাছি রয়েছেন তবে যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিচার থেকে অব্যাহতি পাওয়া সম্পর্কে মতভেদ রয়েছে।
একটি খুব শক্তিশালী সামুদ্রিক ঘুর্ণিঝড় ভারতের পুর্বাঞ্চলীয় উপকুলে আঘাত হেনেছে। এর গতিবেগ হচ্ছে ঘন্টায় ২০০ কিলোমিটারের ও বেশি।
মঙ্গলবার পুলিশ আটজন কংগ্রেস সদস্যসহ প্রায় শ দুয়েক লোককে গ্রেপ্তার করেছে। কংগ্রেস সদস্যদের সম্পর্কে অভিযোগ হলো যে তারা ঐ সমাবেশের অংশ হিসেবে আইন অমান্য করেছেন।
আজ যুক্তরাষ্ট্র সরকার জরুরি কাজ কর্ম ছাড়া বাকি সব সরকারী কাজ কর্ম বন্ধ করে দিয়েছে। তবে মি ওবামা বলেন যে সাধ্যের মধ্যে স্থাস্থ্য পরিষেবা আইনটিকে উন্নত করার লক্ষে যারাই এগিয়ে আসবে তিনি তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন ।
আরও লোড করুন