বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের মধ্যে একে অপরের প্রতি ভালবাসা, সহানুভূতি, ভদ্রতা ও আন্তরিকতার প্রমাণ স্পষ্টভাবে উঠে এসেছে এবারের অলিম্পিকে। একে অপরের সাফল্য তাঁরা যেমনভাবে উদযাপন করছেন, তেমনি ভাগাভাগি করছেন কষ্ট, হতাশা ও বিফলতা। প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলছেন একে অন্যের সঙ্গে।