হোয়াইট হাউজ বলছে যে প্রেসিডেন্ট ইউক্রেনের জনগণের প্রতি কড়া সমর্থন জানাবেন এবং অর্থনৈতিক সহায়তা প্রদানের ব্যাপারে কথা বার্তা বলবেন। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনকে ১০০ কোটি ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মালায়েশিয়ার সামরিক বাহিনী বলছে যে শনিবার নিখোঁজ তাদের জেট বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার নির্দিষ্ট আকাশ পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল।
কর্তৃপক্ষ বলছে যে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে আজ এই বিস্ফোরণটি ঘটে। পুলিশ বলেছে যে ঐ হামলায় , অন্তত তার একজন দেহরক্ষী এবং আশপাশের কয়েকজন লোক আহত হয়েছে।
রয়টার বার্তা সার্ভিস বলছে যে ঐ যানবহরে ছিল আটটি সাজোঁয়া গাড়ি , দুটি অ্যাম্বুলেন্স এবং জ্বালানী তেলবাহি ট্যাঙ্কার। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে যে ঐ গাড়িগুলি একটি সামরিক বিমান ক্ষেত্রের দিকে এগিয়ে যায় যেখানে রুশ পতাকা উড়ছিলো।
মারায়েশিয়া , ভিয়েৎনাম , চীন এবং ফিলিপিন্স এর জাহাজ এবং বিমান , ভিয়েতনামের দক্ষিণ পশ্চিম উপকুলের প্রায় ২৪০ কিলোমিটার দূরে থো চু দ্বীপে জোর সন্ধান কাজ চালাচ্ছে। ভিয়েৎনাম বলছে যে সেখানেই তারা Boeing 777-200 শেষ সঙ্কেতটি পায়।
ইউক্রেনের সঙ্কট নিয়ে বুধবার এক আলোচনায় বসতে নেটো এবং রাশিয়া রাজি হয়েছে। ব্রাসেলস ‘এ অনুষ্ঠিতব্য এই বৈঠকটি হবে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে গত সপ্তায় রুশ বাহিনীর প্রবেশের পর রাশিয়া এবং পশ্চিমি প্রতিরক্ষা জোটের মধ্যে এ ধরণের প্রথম বৈঠক।
সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাব বলছে যে তারা তিনজনকে হত্যা করেছে যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে যুক্তরাষ্ট্র কিংবা সোমালি সরকারের গোয়েন্দা সংস্থার হয়ে তারা কাজ করেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলের প্রধান দু’টি বিমান বন্দরের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। একটি খবরে বলা হয় রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের উপকূল রক্ষী বাহিনীর ঘাঁটিও ঘিরে রেখেছে।
"Ending Newborn Deaths," শীর্ষক ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১২ সালে পাকিস্তানে সর্বাধিক সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে জন্মের সঙ্গে সঙ্গে এবং মৃত সন্তান ও জন্মেছে ।
সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠি বলছে যে ২০১৩ সাল ছিল সাংবাদিকদের জন্যে মারাত্মক ও বিপজ্জনক। তারা বলছেন সিরিয়া হচ্ছে সংবাদদাতাদের জন্যে এ বিশ্বে সব চেয়ে বিপজ্জনক জায়গা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দেকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে , দুটি দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে চলে আসা মৈত্রীর প্রশংসা করেন।
সার্বিয়ার যৃদ্ধাপরাধ আদালত কসোভোতে ১৯৯৯ সালে এক শ’র বেশি আলবেনীয় অসামরিক লোককে হত্যার জন্যে একটি আধা সামরিক গোষ্ঠির ন জন সাবেক সদস্যকে দোষী সাব্যস্ত করেছে। এই আদালত ন জনকে দুই থেকে কুড়ি বছরের কারাদন্ড দিয়েছে।
জাতিসংঘের আনবিক সংস্থা চায় যে ইরান এই সন্দেহের অবসান ঘটাক যে তারা পারমানবিক বোমা তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছে। ইরান অবশ্য এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসছে।
রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক্স এ যুক্তরাষ্ট্র প্রথম স্বর্নপদক পেয়েছে। Sage Kotsenburg উদ্বোধনী দিনেই পুরুষদের snowboard slopestyle event এ এই শীর্ষ পদকটি পান।
পাকিস্তানে রক্তাক্ত বিদ্রোহ বন্ধের লক্ষে সে দেশের সরকারী আলোচক এবং পাকিস্তানি তালিবানের প্রতিনিধিদের মধ্যে ইসলামাবাদে বৈঠক শুরু হয়েছে। আজকের এই প্রাথমিক বৈঠকে আশা করা হচ্ছে আলোচকরা মূল শান্তি আলোচনার একটি ছক প্রস্তুত করবেন।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড প্রেসিডেন্ট বিক্টর ইয়ানুকোভিচ এবং বিরোধীদের রাজনৈতিক সমর্থকদের সঙ্গে আলাপ আলোচনার জন্যে বৃহস্পতিবার ইউক্রেইনে গিয়ে পৌছেছেন।
ইরাকে সহিংসতা বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে সেদেশে এবং প্রতিবেশি দেশগুলোতে ইরাকী আল ক্বায়দার হুমকির বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছেন।
ভয়েস অফ আমেরিকার বার্তা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরকারের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে বলেন এই দাবি ভিত্তিহিন এবং আফগান সরকারের তৈরি বানোয়াট দাবি।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসের যৌথ অধিবেশন এবং টেলিভিশনে তাঁর ভাষণ যারা শুনছেন সেই কোটি কোটি আমেরিকানের উদ্দেশ্যে যে এই বছরটি হতে পারে যুক্তরাষ্ট্রের জন্যে একটি যুগান্তকারী বছর।
সংবাদ সংস্থাগুলোর কাছে প্রকাশিত উদ্ধৃতিতে দেখা যাচ্ছে যে মি ওবামা কংগ্রেস এবং আমেরিকার জনগণকে এ কথাই বলবেন যে কর্পোরেট লাভ করছে এবং শেয়ার বাজারের দাম এতটা বাড়েনি তেমন একটা , কিন্তু গড় মজুরির তেমন পরিবর্তন ঘটেনি।
আরও লোড করুন