মিশরে যে গণঅভুত্থানে হোসনে মুবারক ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার তৃতীয় বার্ষিকী উপলক্ষে মিশরের বিভিন্ন অনুষ্ঠানে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারী কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৫ জন মারা গেছে ।
সিরীয় সরকারের প্রতিনিধিরা এবং পশ্চিমিদের সমর্থিত বিরোধীরা সেখানকার তিন বছর ব্যাপী গৃহযুদ্ধ অবসানের লক্ষে আজ এক যৌথ বৈঠকে এই প্রথম স্বল্প সময়ের জন্যে পরস্পরের মুখোমুখি হলেন।
জাতিসংঘ-আরবলীগের শান্তি দূত লাখদার ব্রাহিমি আজ বৃহস্পতিবার জিনিভিায় সিরীয় সরকার ও বিরোধীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। তিনি প্রায় তিন বছর ধরে চলে আসা সহিংসতায় মধ্যস্থতা করার চেষ্টা করছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলছেন যে যুক্তরাষ্ট্র এবং অপর ৫ টি দেশের সঙ্গে সাম্প্রতিক সময়ের পারমানবিক চুক্তিতে ইরান কোন কিছুই বিনষ্ট করতে রাজি হয়নি।
নিহতদের মধ্যে রয়েছেন , দু জন আমেরিকান , দু জন ব্রিটিশ নাগরিক, দু জন কানাডিয়ান এবং লেবাননের নাগরিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জাতিসংঘের ও চারজন কর্মি নিহত হয়েছেন, তবে তাদের নাগরিকত্ব জানা যায়নি।
মুরসির পক্ষে মুসলিম ব্রাদারহুড মুভমেন্ট মিশরের জনগণকে এ সপ্তার গণভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেছে যে এই গণভোট হচ্ছে অবৈধ।
সেবা মেডিকেল সেন্টারের পরিচালক শ্লোমো নয় বলছেন যে শনিবার তাঁর পরিবারের সান্নিধ্যেই তিনি শান্তিতে প্রাণ ত্যাগ করেন তবে গত সাত বছরে তাঁর জ্ঞান কখনোই পুরোপুরি ফেরেনি। মি নয় আরও বলেন যে গত সপ্তায় ইসরাইলি নেতার স্বাস্থ্যের অবনতি ঘটা সত্বেও তিনি আশ্চর্য শক্তি ও মনোবলের পরিচয় দিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপি বলেছে যে তারা আগামিকাল রোববারের নির্বাচন বর্জন করছে। প্রধান বিরোধীদলের এই পদক্ষেপের কারণে এই নির্বাচনের বৈধতা খর্ব হচ্ছে। বিএনপি অংশ গ্রহণ না করলেও এই নির্বাচনে নিশ্চিত জয়লাভ করছে ক্ষমতাসীন আওয়ামি লীগ।
একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন যে ফালুদা নিয়ন্ত্রণ করছে ISIS. Islamic State of Iraq and Syria নামের এই সংগঠনটি আল ক্বায়দার সঙ্গে সম্পৃক্ত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি গত দু দিনের মধ্যে আজ শনিবার এই দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন। তিনি আশা করছেন যে ইসরাইলি ও ফিলিস্তিনি নেতারা শিগগিরই শান্তি চুক্তির রূপরেখা সম্পর্কে একমত হবে।
রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে শনিবার আল আজহার বিশ্ববিদ্যালয়ে এই সংঘাতের সময়ে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
সিরিয়ায় সক্রিয়বাদীরা বলছে যে সেখানকার বিদ্রোহী অধ্যূষিত উত্তরের আলেপ্পো শহরে একটি জনবহুল কাঁচা বাজারে সরকারী বিমান হামলায় অন্তত কুড়ি জন নিহত হয়েছে।
থাইল্যান্ডে কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার সকালে ব্যাঙ্ককে একদল সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর অন্তত একজন বন্দুকধারী গুলি চালালে , একজন নিহত এবং কমপক্ষে তিন জন আহত হয়েছে।
রাষ্ট্র পরিচালিক সংবাদ মাধ্যম নীল নদের বদ্বীপে শারকিয়া প্রদেশ থেকে ১৬ জন ব্রাদারহুড কর্মিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে , দলটির আদর্শ প্রচার করা , প্রচারপত্র বিলি করা এবং সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে।
থাইল্যান্ডের নির্বাচন কমিশন সেখানে ফেব্রুয়ারি মাসের ভোটগ্রহণ পিছিয়ে দেয়ার যে অনুরোধ করেছিল , সেখানকার সরকার তা নাকচ করে দিয়েছে। এর আগে সেখানে ব্যাঙ্ককে পুলিশ এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং বেশ খিচু লোক আহত হন।
আফ্রিকার মধ্যস্থতাকারীরা বলছেন যে তারা দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে সে দেশের চলমান গোলযোগ বন্ধের জন্যে গঠনমূলক আলোচনা করেছেন। মি কিরের সঙ্গে আজ যারা আলোচনা করেছেন তাদের মধ্যে ছিলেন, কিনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং ইথোপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেন ।
পোপ ফ্রান্সিস বিশ্বের এক শ’ কুড়ি কোটি ক্যাথলিককে এই খ্রীস্টমাসে আনন্দ প্রকাশ করার আহ্বান জানান কারণ তিনি বলেন যীশু হচ্ছেন আলো , যিনি অন্ধকারকে আলোকময় করে তোলেন এবং শান্তি নিয়ে আসেন।
মিশরে রাষ্ট্র পক্ষের কৌসুলিরা বলছেন যে তিন বছর আগে সে দেশে গণজাগরণের সময়ে জেল খানা ভাঙ্গা্ এবং পুলিশ কর্মকর্তাদের হত্যা সংগঠিত করার জন্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
ক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসান ম্যান্ডেলা সম্মানে জোহানেসবার্গের স্মরণ সভায় ষাট হাজারের ও বেশি লোক যোগ দিয়েছে। অবিরাম বৃষ্টি সত্বেও বক্তারা দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটাতে এবং সেখানকার বর্নবাদি বিভাজন দূর করতে তাঁর ভূমিকার ভুয়োষি প্রশংসা করেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ Central African Republic এ আরও ফরাসি ও আফ্রিকান সৈন্য মতায়েনের অনুমতি দিয়েছে। দেশটির রাজধানী বানগুইয়ে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।
আরও লোড করুন