কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রয়াত রাজা নরোদম সিহানুকের ছেলে, যুবরাজ নরোদম রণঋদ্ধ, ৭৭ বছর বয়সে রবিবার ফ্রান্সে মারা গেছেন। দেশটির তথ্যমন্ত্রী খিউ কানহারিথ তার ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বৃহস্পতিবার করোনভাইরাসের একটি নতুন প্রকরণ শনাক্ত করা হয়েছে বলে ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাসের মিউটেশনের সংখ্যাবৃদ্ধি এবং দেশের সর্বাধিক জনবহুল প্রদেশ গাউতেং-এ তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এটি এখন উদ্বেগের বিষয়।
একদিনের আকস্মিক সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ জন বিধায়ক শুক্রবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করেছেন। এই সফরের উদ্দেশ্য হচ্ছে ঐ স্ব-শাসিত দ্বীপে যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থন পুনর্নিশ্চিত করা।
রিয়াল মাদ্রিদ ক্লাবের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাকে একটি যৌন-টেপ মামলায় বুধবার এক বছরের স্থগিত জেল এবং ৭৫ হাজার ইউরো (৮৪ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।
এই বাসটি ছিল ম্যাসিডোনিয়ার পর্যটক ভর্তি ৪টি বাসের অন্যতম, যারা তুরস্কের ইস্তানবুল শহর সফর শেষে দেশে ফিরছিলেনI ভোর ২টায় এই দুর্ঘটনাটি ঘটেI
কর্মকর্তারা জানাচ্ছেন প্রধানমন্ত্রী হামদোক টেকনোক্র্যাট সমৃদ্ধ স্বাধীন একটি মন্ত্রিসভার নেতৃত্ব দেবেনI তারা জানান এই চুক্তিটি বাস্তবায়নে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সবিশেষ ভূমিকা রেখেছে।
চিনে বিভিন্ন ওয়েবসাইট থেকে পেং সম্পর্কিত আলোচনা মুছে ফেলা হয়েছেI শুক্রবার সরকারের একজন মুখপাত্র পেংয়ের ঘটনা জানার কথা অস্বীকার করেনI
অস্ট্রিয়ার সরকার একটি নতুন লকডাউন এবং আগামী বছর ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা করার একদিন পর কয়েক হাজার মানুষ, যাদের মধ্যে অনেকে ডানপন্থী সমর্থক, শনিবার ভিয়েনায় করোনভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে অন্তত ১৭ জন মারা গেছে এবং কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একটি কিশোরকে খালাস দেওয়ার বিরুদ্ধে পোর্টল্যান্ড শহরের কেন্দ্রস্থলে শুক্রবার রাতে বিক্ষোভ শুরু হলে সেখানকার পুলিশ এটিকে দাঙ্গা হিসাবে ঘোষণা করেছে। ঐ কিশোর উইসকনসিনে একটি বিক্ষোভের সময় দুই জনকে হত্যা করেছে এবং আরও একজনকে আহত করেছে।
আফগানিস্তানের মহিলা যুব উন্নয়ন ফুটবল দলের সদস্যরা নিউ ইয়র্কের একজন পাদ্রী ইউ.কে. সকার ক্লাব এবং কিম কার্ডেশিয়ান ওয়েস্টের সহায়তায় পাকিস্তান থেকে বৃহস্পতিবার ভোরে ব্রিটেনে পৌঁছেছে।
উগান্ডার পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে কর্তৃপক্ষ রাজধানীতে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী উগ্রবাদী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজন মুসলিম ধর্মগুরু সহ অন্তত পাঁচজনকে হত্যা করেছে।
গ্লাসগোতে কপ-২৬(COP26) জলবায়ু শীর্ষ সম্মেলন শনিবার পর্যন্ত গড়িয়েছে। শুক্রবার স্থানীয় সময় আলোচকরা সন্ধ্যা ৬ টার নির্ধারিত সময়সীমার আগে একটি চূড়ান্ত চুক্তিতে একমত হতে ব্যর্থ হয়েছেন।সম্মেলনের সকল পক্ষকে চুক্তিপত্রের সঙ্গে সম্মত হতে হবে এবং স্বাক্ষর করতে হবে।
ফুমিও কিশিদার শাসক দল গুরুত্বপূর্ণ সংসদীয় নির্বাচনে বড় জয়ের পর বুধবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই তার বিয়ের ঘোষণা দিয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে রবিবার তাঁর বাড়িতে সশস্ত্র ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর বাগদাদ জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। ইরান সমর্থিত মিলিশিয়া গত মাসে ইরাকের সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পর সৃষ্ট উত্তেজনা এই হামলার মধ্যে দিয়ে আরও বৃদ্ধি পেলো।
হিউস্টনের অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে র্যাপার ট্র্যাভিস স্কটের পারফরমেন্সের সময় কমপক্ষে আটজন মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অতিরিক্ত লোকের ভিড়ের চাপে এই ঘটনা ঘটে।
বন্ধুবান্ধব, পরিবার এবং প্রাক্তন সহকর্মীরা কলিন এল. পাওয়েলকে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে সম্মান জানাচ্ছেন। ব্রঙ্কসে বেড়ে ওঠা ব্যাপকভাবে প্রশংসিত এই সৈনিক-কূটনীতিক জয়েন্ট চিফস অফ স্টাফের প্রথম কৃষ্ণাঙ্গ চেয়ারম্যান হয়েছিলেন এবং পরে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন৷
সন্দেহভাজন ইসলামিক চরমপন্থীরা নিজারের পশ্চিম একটি আত্মরক্ষা ব্রিগেডের উপর অতর্কিত হামলা চালিয়ে ৬৯ জনকে হত্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালির কাছাকাছি অস্থিতিশীল সীমান্ত অঞ্চলে সর্বশেষ এই হামলা করা হয়।
আরও লোড করুন