ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার দ্যমিত্রি মুরাতভ শুক্রবার ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন। যেসব দেশে সংবাদমাধ্যমগুলো প্রতিনিয়ত হামলার মুখোমুখি হয়েছে এবং সাংবাদিকদের হত্যা করা হয়েছে সেখানে বাক স্বাধীনতার পক্ষে লড়াইয়ের জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।
পুলিশ বলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলাকারীরা দু জন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে।
তানজানিয়ার লেখক আব্দুলরাজাক গুরনাহকে সাহিত্যের জন্য এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সুইডিশ একাডেমি বলছে “উপনিবেশবাদের প্রতিক্রিয়া প্রতি তাঁর আপোষহীন এবং সমবেদনামূলক প্রকাশের“ স্বীকৃতিস্বরূপ তাঁকে এই নোবেল পুরস্কার দেওয়া হলো।
বুধবার অণু তৈরির"সহজ" নতুন উপায় খুঁজে বের করার জন্য দুই বিজ্ঞানী রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন।এটি ওষুধ থেকে শুরু করে খাবারের স্বাদ তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
মহামারি শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার বুধবার রাশিয়ায় করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেলো। দেশব্যাপী ধীর গতিতে টিকাদান এবং নতুন করে করোনা সংক্রমণ রোধে সরকার কড়াকড়ি আরোপ না করায় এই রেকর্ড হয়েছে।
জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সে দেশের নেতা হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম আলোচনা করেন।তিনি নিশ্চিত করেন যে চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা করা এবং তাদের জোটকে শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাবেন।
আফগানিস্তান থেকে আসা সবারই কভিড-১৯'এর পরীক্ষাও নেয়া হচ্ছেI কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে ও বিদেশের ট্রানসিট পয়েন্টে থাকা প্রায় ৮৪% শরণার্থীকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছেI
মঙ্গলবার পদার্থবিজ্ঞানে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার জিতেছেন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞান বিকাশসহ প্রকৃতির জটিল শক্তির ব্যাখ্যা ও পূর্বাভাস দিয়ে সাহায্য করা এবং আপাতদৃষ্টিতে বিশৃঙ্খল ক্রমকে শৃঙ্খল করার কাজের বিষয়ে ঐ তিন বিজ্ঞানী নোবেল অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী আবি আহমেদ পার্শ্ববর্তী দেশ ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন এবং দ্রুত রাজনৈতিক সংস্কার নীতি অনুসরণ করার জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন
বিজ্ঞানীরা জানাচ্ছেন তারা এখন স্পষ্ট নন যে কি মাত্রার এন্টিবডি কারুর প্রতিরোধ নিশ্চিত করবে এবং তা কতদিনের জন্যI
ইকুয়েডরের উপকূলীয় একটি কারাগারে অপরাধী চক্রের সদস্যদের মধ্যে দাঙ্গায় অন্তত ১১৬ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট এ ঘটনার পর সব কারাগারে জরুরি অবস্থা জারি করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে, সোমবার সৌদি আরব যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘ যুদ্ধের অবসানে যুদ্ধবিরতির জন্য চাপ দিতেই সালিভানের এই সফর।
মাত্র ৩৬ বছর বয়সে অবসর নিতে যাচ্ছেন সুমো গ্রেট হাকুহো, এর ফলে জাপানি ঐতিহ্যবাহী সুমো খেলায় হাকুহো যুগের অবসান ঘটলো।
আইসল্যান্ডের নির্বাচন পদ্ধতি ছয়টি অঞ্চলে বিভক্ত এবং পশ্চিম আইসল্যান্ডে ভোট গণনার সংখ্যা নিয়ে প্রশ্ন উঠলে পুনরায় গণনা অনুষ্ঠিত হয়। ভুলগুলি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি কিন্তু মনে করা হয় যে এটি সম্ভবত মানুষের ভুলের কারণে সৃষ্ট
আগ্নেয়গিরি থেকে নতুন করে গলিত পাথর ও ছাই নির্গমনের কারণে, জরুরি কর্মীরা উদ্ধার তৎপরতা বন্ধ করতে বাধ্য হনI ক্যানারি দ্বীপের আগ্নেয়-বিজ্ঞান ইনস্টিটিউট জানায়, শনিবার সকালে আগ্নেয়গিরি'র আরো একটি মুখ খুলে যায়I
শনিবার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তালিবান আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের প্রধান চত্বরে ক্রেনে একটি মৃতদেহ ঝুলিয়ে রাখে।তিনি বলেন, এই ভয়াবহ প্রদর্শনী ইঙ্গিত দিচ্ছে যে তালিবান তাদের অতীতের কিছু পদ্ধতিতে ফিরে যাচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী তাঁর তরফ থেকে এই বসন্তে ভারতের দ্বিতীয় সংক্রমণের ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য হ্যারিস ও বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানানI
শুক্রবার ভারতের রাজধানীর একটি আদালত কক্ষে আইনজীবীদের কালো কোট পরা দুই হামলাকারী এক কুখ্যাত সন্দেহভাজন অপরাধীকে গুলি করে হত্যা করেছে। পরে পুলিশের গুলিতে ঐ দুই হামলাকারী নিহত হয়।
আরও লোড করুন