কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’এর সংকলিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, বিশ্বে যেকোন সময়ের চেয়ে সাংবাদিকদের জেলে থাকার সংখ্যা ২০২১ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন দেশের সরকার সমালোচনামূলক প্রতিবেদন থামানোর জন্য ঐ সাংবাদিকদের বন্দী করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার বলেছেন যে, তথাকথিত স্নায়ুযুদ্ধের মতো “ব্লক” এর পক্ষে যাবার পরিবর্তে তার দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করতে চায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যাতে ফেডারেল সরকারের স্কেল এবং ক্রয় ক্ষমতা ব্যবহার করে কার্বন নিরপেক্ষ করা যায়, এক দশকেরও কম সময়ে এর গ্রিনহাউস গ্যাস নির্গমন ৬৫ শতাংশ কমানো এবং সব যানবাহনে ইলেকট্রিক ব্যবস্থা করা যায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার ঘোষণা করেছেন যে, তার দেশও আগামী ফেব্রুয়ারীতে বেইজিংয়ে আসন্ন শীতকালীন অলিম্পিক গেমসকে কূটনৈতিকভাবে বর্জন করবে।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট এবং অন্যান্যদের এই সপ্তাহে দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা দেওয়ার বিষয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ মহাদেশে কৌশলগত স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য কি প্রয়োজন, সে বিষয়ে ক্রেমলিনের মতামতের রূপরেখা দিয়ে তার সহযোগীরা আলোচনার একটি নথিপত্র তৈরি করছে, যাতে ইউক্রেনের নেটোতে যোগদানের বিষয়ে মস্কোর আপত্তির আরও বিশদ বিবরণ থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইনপ্রনেতরা গতকাল মঙ্গলবার রাতে একটি আইন পাশ করেছেন। এর ফলে দেশটির সামরিক বাহিনী ২০২২ অর্থবছরের জন্য ৭৬,৮০০ কোটি ডলার পাবে।
মালয়েশিয়ার একটি আদালত বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবিতে বহু বিলিয়ন ডলারের কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত হবার রায় বহাল রেখেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জার্মানির আগামি চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপের মিত্রদের ইউক্রেনের সীমান্তের কাছে মস্কোর বাহিনী মোতায়েন করা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
মহামারীর কারণে নোবেল পুরস্কার বিজয়ীরা এ বছর স্থানীয় পর্যায়ে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কার পেতে শুরু করেছেন।
মিয়ানমারের সামরিক জান্তার এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন যে, অং সান সুচির কারাদণ্ড প্রমান করে যে, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সেনাপ্রধান 'মানবতার ভিত্তিতে' তার সাজা কমিয়েছেন।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) মঙ্গলবার আফগানিস্তানের দুই কোটি চার লাখ মানুষের মানবিক প্রয়োজনে জরুরিভাবে সাড়া দেবার আবেদন জানিয়েছে।
নয়া দিল্লি শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সম্পর্কের ওপর জোর দিলেন। নয়া দিল্লি শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল--দেশ দুটির মধ্যে স্থবির হওয়া সম্পর্ককে পুনরুদ্ধার করা।
সৌদি আরব রাশিয়ার স্পুটনিক টিকা নেয়া ব্যক্তিদের পয়লা জানুয়ারি থেকে দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। ফলে ঐ টিকা নেয়া মুসলমানরা হজ্ব পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন।
বাইডেন প্রশাসন আসন্ন ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দেবে বলে, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে খবর বেরিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ভারত পৌঁছেছেন। সফরটি এমন একটা সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মস্কো ভারতে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ শুরু করেছে। এর ফলে, যুক্তরাষ্ট্র ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে রুশ -ইউক্রেনিয়ান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার আলোচনা হবার কথা আছে ।
আরও লোড করুন