সোমালিয়ার প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে জোর করে অপসারণে বাধ্য করার পর, এবার খোদ প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদকে, যিনি ফার্মাজো নামে পরিচিত, গদি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, দেশটির বিরোধী দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থীরা।
জাতিসংঘের মতে, গত এক দশকে চীন থেকে বিশ্বব্যাপী আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বৃহস্পতিবার মাইদুগুরি বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিট আগে সেখানে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদী এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
একটি ঠান্ডা কিন্তু রৌদ্রোজ্জ্বল দিনে, ৩০-এর কোঠায় বয়স এমন এক আফগান অভিবাসন প্রত্যাশী, নাদিম, সুরখান্দারিয়া অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র, উজবেক সীমান্ত শহর টারমেজের স্থানীয় কৃষক বাজারে ডিম এবং চাল বিক্রি করেন৷
থাইল্যান্ডের কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাঠানো পাঞ্চিং ব্যাগে লুকানো ১৯৩ কিলোগ্রামের বেশি অ্যামফিটামিন আটক করেছে যার মূল্য প্রায় ৩০মিলিয়ন ডলার হবে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে যে তারা আরব সাগরের উত্তর অংশে একটি মাছ ধরার জাহাজ থেকে প্রায় ১৪০০ একে-৪৭ (AK-47) অ্যাসল্ট রাইফেল এবং ২২৬,০০০ গোলাবারুদ জব্দ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, টেড্রোস আধানম ঘেব্রেইসাস বুধবার সতর্ক করেছেন যে কোভিড টিকার বুস্টার কার্যক্রম বিশ্বব্যাপী মহামারীর একটি নিশ্চিত সমাপ্তি আনবে না, বরং এটি দীর্ঘায়িত করবে, কারণ অসম বণ্টনের কারণে দরিদ্র দেশগুলি তাদের জনসংখ্যাকে টিকা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
নেদারল্যান্ডস’এর অভিশংসকরা ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার কারণে ২৯৮ জন নিহত হওয়ার জন্য বিচারাধীন চার জন সন্দেহভাজনের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রবর্তিত একটি প্রস্তাব গ্রহণ করেছে। যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আফগানিস্তানকে মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক পতনের কাছাকাছি ফেলেছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরাইল বলেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি "এ অঞ্চলের জন্য একটি গুরুতর হুমকি" এবং ইসরাইলে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং তার ইসরাইলি সমকক্ষ, ইয়াল হুলাতার মধ্যে বৈঠকের পর ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
লিবিয়ার একটি সংসদীয় কমিটি বুধবার বলেছে যে শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচন করা অসম্ভব হবে।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে বিবাহবিচ্ছেদের মীমাংসার জন্য ৭৩ কোটি ডলার প্রদানের নির্দেশ দিয়েছে লন্ডনের একটি আদালত।
মিয়ানমারের উত্তরাঞ্চলে বুধবার একটি জেইড পাথরের খনিতে ভূমিধ্বসের পর বহু মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির জেইড শিল্পের প্রাণকেন্দ্র কাচিন রাজ্যের পাকান্ট এলাকায় ভোর হওয়ার আগে এই দুর্ঘটনা ঘটে। ৭০-৮০ জনের মত মানুষ নিকটবর্তী নদীতে ভেসে যাবার আশংকা করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা রাজধানী খার্তুমে রবিবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় বেশ কয়েক জন নারী ও মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য সুদানের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার করোনভাইরাসের ক্রমবর্ধমান প্রকরণ, ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন সমন্বিত প্রচেষ্টার ঘোষণা দিয়েছেন।
একটি নতুন জরিপে দেখা গেছে যে আগস্টের মাঝামাঝি ইসলামপন্থী তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখল করার পর থেকে আফগানিস্তানের অন্তত ৪০ শতাংশ মিডিয়া আউটলেট অদৃশ্য হয়ে গেছে এবং ৮০ শতাংশেরও বেশি নারী সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন।
ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের শীর্ষ কূটনীতিক মঙ্গলবার বলেছেন,যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইউক্রেনিয়ার সীমান্তে রাশিয়ার বড় আকারের সৈন্য মোতায়নের বিষয়ে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা জানুয়ারিতে শুরু হতে পারে
যুক্তরাষ্ট্রের কাছে থাকা আফগানিস্তানের আর্থিক সম্পদ অবমুক্ত করার দাবিতে, কয়েকশ’ বিক্ষোভকারী মঙ্গলবার কাবুলের রাস্তায় মিছিল করেছে।
আরও লোড করুন