পাকিস্তান শনিবার বলেছে যে তারা আফগানিস্তানে, মানবিক ও অর্থনৈতিক সংকট এড়াতে এই মাসের শেষের দিকে ইসলামিক দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলনের আয়োজন করবে।
শনিবার পোপ ফ্রান্সিস সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউরোপ এবং অন্যত্র জনতোষণকারী রাজনীতিকরা যারা বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর সহজ সমাধান অসন্তুষ্ট নাগরিকদের কাছে উপস্থাপন করে তাদের কারণে গণতন্ত্র হুমকির সম্মুখীন।
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইতুরি এবং দক্ষিণ কিভু প্রদেশে সশস্ত্র গোষ্ঠীদের জীবন-বিনাশী হামলা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ শরনার্থী সংস্থা ক্ষোভ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিশিগান রাজ্যের পুলিশ জানিয়েছে যে তারা হাই স্কুলে চারজনকে মঙ্গলবার গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত কিশোরের বাবা-মাকে গ্রেফতার করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সংবাদদাতাদের বলেছেন যে তিনি এমন কিছু উদ্যোগ নিতে চলেছেন যাতে রাশিয়ার জন্য ইউক্রেনের সীমান্তে পরিস্থিতির অবনতি ঘটানো "খুব, খুব কঠিন" হবে। সেখানেই মস্কো কয়েক সপ্তাহ ধরে সৈন্য ও সরঞ্জাম জড়ো করছে, সেই
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) ‘র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক শুক্রবার বলেছেন যে অঞ্চলটিকে অবশ্যই করোনভাইরাসের নতুন প্রকরণ ওমিক্রনের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
আফগানিস্তানের তালিবান সরকার শুক্রবার নারী অধিকারের বিষয়ে একটি আদেশ জারি করে বলেছে, নারীদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া যাবে না বা শান্তি অথবা বিবাদের মীমাংসা হিসেবে তাদের দান করে দেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের পারমাণবিক কর্মসূচীকে রোধ করার লক্ষ্যে ২০১৫ সালের চুক্তি পুনরুদ্ধারে অগ্রগতির জন্য ইরানের উপর চাপ বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা আদালতের আদেশ মেনে চলবে এবং একটি কর্মসূচী পুনর্বহাল করবে।
লিবিয়ার প্রয়াত নেতা মোয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির আইনজীবী জানিয়েছেন, লিবিয়ার একটি আদালত বৃহস্পতিবার রায় দিয়েছে যে গাদ্দাফি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেন।
বুরকিনা ফাসোর ইসলামপন্থী জঙ্গিদের সাথে ক্রমবর্ধমান সংঘাতে, ভুক্তভোগীদের রক্ষার জন্য আরও জোরালো প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।
জাতিসংঘ, বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা ১৮ কোটি ৩০ লক্ষ মানুষকে সাহায্য করার জন্য রেকর্ড পরিমাণ ৪০০ কোটি ১০ লক্ষ ডলার প্রদানের আহ্বান জানিয়েছে। ঝুঁকিতে থাকা এই মানুষরা দারিদ্র, ক্ষুধা, সংঘাত ও কোভিড-১৯ এর প্রভাবসহ নানা ধরনের সংকটে ভুগছেন।
মানবাধিকারের বিষয়টি পর্যবেক্ষণ করে এমন একটি সংস্থা বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের বৃহত্তম শহরে এই বছরের ১৪ই মার্চ পরিকল্পিতভাবে ও আগে থেকে চিন্তা করে কমপক্ষে ৬৫ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে ইউক্রেনের সঙ্গে তার সীমান্তে রাশিয়ার বিশাল সৈন্য অবস্থানের বিষয়ে পদক্ষেপ নিতে হলে ওয়াশিংটন তা একা নেবে না।
নিজারে গত মাসের শেষের দিকে বিক্ষোভকারীদের ভিড়ে ফরাসি সৈন্যরা গুলি চালিয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন ফ্রান্সের সেনাবাহিনীর একজন মুখপাত্র। ফ্রান্সের বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভের ফলে আফ্রিকার সাহেল অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বুধবার প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরাইলের তেল আবিব। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়ায় ঐ শহরটি সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে।
গ্রীসে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় তা দেশটির রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি করেছে ৬০ বছর এবং তার চেয়ে বেশি বয়সী মানুষ, যারা টিকা নেননি, তাদের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে।
ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসনের বিরুদ্ধে নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা সংহতি প্রকাশ করার পর বুধবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও লোড করুন