আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্র মঙ্গলবার কাতারে দুই দিনের এক বৈঠক শেষ করেছে। ইসলামপন্থী গোষ্ঠীটির প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ বিমুক্ত করতে এবং তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
ইকুটোরিয়াল গিনি দেশটিতে অবৈধভাবে বসবাস করা হাজার হাজার ক্যামেরুনের নাগরিককে ফেরত পাঠাতে শুরু করেছে। দেশটি ক্যামেরুনের ঐ নাগরিকদের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে।
পেনসিলভেনিয়ার বাদি পক্ষের আইনজীবিরা সোমবার বলেছেন, রাজ্যের আদালত যে সিদ্ধান্তের মাধ্যমে বিল কসবিকে যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত করা সিদ্ধান্তকে উল্টে দিয়েছিল, তারা তা বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন।
জার্মানির একটি আদালত মঙ্গলবার, ইসলামিক স্টেটের সাবেক সদস্য তাহা আল-জুমাইলিকে ২০১৫ সালে ৫ বছর বয়সী একটি ইয়াজিদি মেয়েকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে।
বাংলাদেশের সাবেক তথ্য মন্ত্রী (১৩সেপ্টেম্বর ২০১২ - ৭জানুয়ারী ২০১৯) ও বর্তমানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাসদ ও চৌদ্দ দল নেতা হাসানুল হক ইনু সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এলে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ তার একটি সাক্ষাৎকার নেয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে কোনো "বাড়তি পদক্ষেপ" নেয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।মঙ্গলবার তিনি বলেন "যে কোনো নতুন আগ্রাসন গুরুতর পরিণতি সৃষ্টি করবে।"
ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির অফিস গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশটি সবুজ চোখের 'আফগান গার্ল' খ্যাত শরবত গুলাকে আশ্রয় দিয়েছে। ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের ছবিতে তিনি তার দেশের যুদ্ধের প্রতীক হয়ে উঠেছিলেন।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ভারত জনসংখ্যাগত একটি গুরুত্বপূর্ন মাইলফলক স্পর্শ করেছে। ভারতীয় সরকারের এক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে জন্মের হার প্রতিস্থাপন স্তরের নীচে নেমে গেছে।
ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার বলেছেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে করে নেদারল্যান্ডসে আসা ১৩ জনের করোনভাইরাসের নতুন প্রকরণ ওমিক্রন পজেটিভ বলে শনাক্ত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সনাক্ত হবার কয়েক দিনের মধ্যে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনিবার ইউরোপের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব জুড়ে সরকারগুলো ভাইরাসটির বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভাইরাসের এই নতুন ধরণটি আরও বেশি সংক্রামক হবার সম্ভাবনা রয়েছে।
কিউবায় ফেসবুকের বিরুদ্ধে স্বাধীন সাংবাদিকদের পোস্ট শেয়ার করা থেকে ব্লক করার অভিযোগ আনা হয়েছে। সেখানে বিরোধী দলগুলো দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
রাশিয়া, চীন ও ভারত শুক্রবার আফগানিস্তানে ক্রমবর্ধমান মানবিক সংকট এবং যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাদক পাচার ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে।
রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সাইবেরিয়ার একটি কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। গ্যাস লিক হয়ে খনিটিতে ঐ দুর্ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে যে, অতি ডান উগ্রপন্থী গ্রুপ 'দ্য বেস' এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত সব অংশকে তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে চায়।
ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ এর টিকা দেবার অনুমোদন দিয়েছে, যা ঐ অঞ্চলে ক্রমবর্ধমান সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শিশুদের প্রথম টিকা দেবার সুযোগ করে দিয়েছে।
এবার থ্যাংক্সগিভিং উপলক্ষ্যে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে মিলিত হতে লাখ লাখ আমেরিকান গাড়ি ও বিমানে করে ভ্রমণ করছেন। মহামারীর কারণে গত বছর না পারলেও এবার তারা থ্যাংক্সগিভিংয়ের ঐতিহ্যগুলো পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা থ্যাঙ্কসগিভিং ডে।
ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেবার চেষ্টা করার সময় অন্তত ২৭ জন অভিবাসী ডুবে মারা গেছে। অভিবাসীরা বাতাস দিয়ে বানানো একটি নৌকাতে করে বুধবার ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময়ে তা উল্টে গেলে ঐ ঘটনা ঘটে।
আরও লোড করুন