প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন নতুন উদার শরণার্থী নীতির আওতায় আগামী বছরগুলোতে ব্রিটেন ২০ হাজার পর্যন্ত অসহায় আফগান শরণার্থীকে আশ্রয় দিতে পারবে। তবে কাবুল বিমানবন্দরে ব্রিটিশ ও আফগান মিলে ৫ হাজারের অনেক বেশি মানুষ অপেক্ষা করছেন যাদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে যুক্তরাজ্য।
আফগানিস্তানে স্থিতি প্রতিষ্ঠা ও আফগানিদের দেশ ছাড়া থামাতে আন্তর্জাতিক প্রয়াস চালানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আফগানিদের মধ্যে ইরান হয়ে তুরস্ক যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
তালিবান আজ বৃহস্পতিবার কাবুলের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। আমেরিকান সামরিক মিশন শেষ হবার মাত্র কয়েক সপ্তাহ আগে , এই গত এক সপ্তাহ ধরে বিদ্রোহীরা তাদের দখল অভিযানে এই নিয়ে ১০ম প্রাদেশিক রাজধানী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।
মহাকাশ কেন্দ্রে থাকা সাতজন নভোচারীর জন্যে আট হাজার ২০০ পাউন্ড (৩৭০০ কিলোগ্রাম) ওজনের যে সব জিনিসপত্র নিয়ে রকেটটি যাচ্ছে তার মধ্যে রয়েছে আপেল, টমেটো, কিউই, পিত্জা ও চিজ স্মরগাসবোর্ড।
ইরানে করোনাভাইরাস মহামারির প্রকোপ আবার বেড়ে যাওয়া ইরানিরা দূর্ভোগের শিকার হচ্ছে এবং ইন্টারনেট ও টিভিতে পশ্চিমের টিকা দেওয়া লোকজনকে মাস্ক না পরে ঘুরতে দেখে তাদের ক্ষোভ আরো বাড়ছে। ইরান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের জনগণকে টিকাদানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে ।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর গত বছরের তুলনায় ২০২১ সালের প্রথমার্ধে ৪০% কম যাত্রী বহন করেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী এ তথ্য দিয়েছেন।
বাংলাদেশের জাতীয় টিকা দান কর্মসূচীর পাশাপাশি সরকারের কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয় এবং সেখানে কর্মরত বিভিন্ন সাহায্য সংস্থা ৩৪ টি শরণার্থী শিবিরে টিকাদান শুরু করেছে।
পৃথিবীর উষ্ণতা এতোটাই বেড়ে চলছে যে আগামী এক দশকে তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফেলতে পারে। বিশ্ব নেতৃবৃন্দ তা প্রতিরোধের উপায় খুঁজছেন। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এই অবস্থাকে বলা হয়েছে, ‘মানবতার জন্যে চরম বিপদ’।
নুষ্ঠানিকভাবে শেষ হয়েছে টোকিও অলিম্পিক আসর। ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে পরবর্তী অলিম্পিকের আসর আয়োজনের বার্তা দিয়ে অলিম্পিক স্টেডিয়ামে ফ্রান্সের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্ট থমাস বাক আসরের সমাপ্তি ঘোষণা করেন। সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের পর নেভানো হয় অলিম্পিক মশ
ইসরাইলি সামরিক বাহিনী বলছে তারা হামাসের সামরিক অঙ্গনে এবং একটি রকেট নিক্ষেপনের স্থানে এই আক্রমণ চালিয়েছে। ‘এর আগে ইসরাইলে চারটি অগ্নিসংযোগকারি বেলুন ছাড়া হয় এবং তাতে ভূমিতে আগুন লেগে যায় , কৃষি ক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হয়। তবে ইসরাইল কিংবা গাজায় কারও হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক ডেইম সারাহ গিলবার্টকে তার নিজের বার্বি পুতুল দিয়ে সম্মানিত করা হয়েছে। মহামারী চলাকালীন তার সাফল্য উদযাপন করা হয় এইভাবে।
শুক্রবার টোকিওতে একটি যাত্রীবাহী ট্রেনে এক ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে। দমকল বিভাগের কর্মকর্তারা এবং সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে । ঐ ব্যক্তি পালিয়ে যাবার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্প্রিন্টার ক্রিস্টিনা সিমানোস্কায়াকে ফেরত পাঠানোর চেষ্টায় জড়িত বেলারুশ দলের দুই জন কোচকে অলিম্পিক থেকে অপসারণ করা হয়েছে। ঐ ঘটনার চার দিন পর তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হলো।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি রক্ষনশীল শহরে উচ্ছৃঙ্খল জনতা হিন্দু মন্দিরে হামলা চালিয়ে মন্দিরটির বিপুল ক্ষয়ক্ষতি করার একদিন পর, বৃহস্পতিবার সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
টিনেজার হিসাবে এই ক্লাবে যোগদানের পর থেকে বার্সেলোনা বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শিরোপা জিতেছে। বার্সেলোনা ক্লাব বলেছে মেসির সঙ্গে একটি নতুন চুক্তি হচ্ছিল, তবে কিছু আর্থিক জটিলতার কারণে তাঁকে ক্লাবে রাখা অসম্ভব হয়ে পড়েছে।
ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে টোকিও এবং ভারতজুড়ে একযোগে উদযাপন শুরু হয়ে যায়।এই পদক অর্জনে ৪১ বছর সময় লেগেছে ভারতীয় হকি দলের।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের মিশ্র বর্ণের এই দুই ক্রীড়াবিদ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এবার জাপানি সমাজের বর্ণ বৈচিত্র্য উঠে আসে এবং এর অভাব যে দেশটিতে আছে তাও স্পষ্ট হয়।
বুধবার ইন্দোনেশিয়ায় করোনায় মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে।সবচেয়ে খারাপ ধরণের মহামারীর মোকাবেলা করছে ইন্দোনেশিয়া এবং ডেলটা প্রকরণের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।
কিছুদিন পরই ইদিত হারেল সেগালের বয়স ৫০ হবে। তিনি সিদ্ধান্ত নিলেন একটি উপহার দেয়ার। নিজের কিডনি এক অপরিচিত ব্যক্তিকে উপহার দেবেন।
তুর্কি দমকলকর্মীরা মঙ্গলবারও দক্ষিণাঞ্চলীয় উপকূলের বন ও গ্রামগুলির আগুন নেভাতে তাদের সপ্তাহব্যাপী লড়াই অব্যাহত রেখেছে।
আরও লোড করুন