একটি শক্তিশালী টাইফুন বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব ফিলিপাইনে আছড়ে পড়েছে, এতে গাছপালা উপড়ে পড়ে, টিনের ছাদ উড়ে যায় এবং দ্বীপের প্রদেশগুলি জুড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইসরাইল সরকার বুধবার জানিয়েছে যে তারা জাতিসংঘ-সমর্থিত কোভ্যাক্স কার্যক্রমের মাধ্যমে করোনভাইরাসের ১০ লক্ষ টিকা দান করছে।
ফ্লোরিডারগামী একটি ছোট বিমান ডোমিনিকান রিপাবলিক থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর অবতরণ করার চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। পোয়ের্টোরিকোর সঙ্গীত প্রযোজক হোজে এঞ্জেল হারনান্দেজসহ বিমান থাকা নয় জনই মারা যান বলে জানায় বিমানটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ফিলিপাইনের কর্মকর্তারা জানান দক্ষিণ এবং মধ্য ফিলিপাইনে এক শক্তিশালী টাইফুনের আশংকায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দেশটিতে ওমিক্রনের প্রথম সংক্রমণের পর জনসাধারণকে ভিড় এড়াতে সতর্ক করেছিল।
বুধবার হংকংয়ের একটি বহুতল ভবনে আগুন ধরে যাবার পর ঐ ভবনের ছাদে কয়েক শত লোক আটকা পড়ে। দমকলকর্মীরা তাদের উদ্ধার করতে এবং আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।
২০২১ সালের মিস ইউনিভার্স হয়েছেন ভারতের হারনাজ সান্ধু। তিনি ৮০ জন প্রতিযোগির মধ্য থেকে রবিবার মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন।
রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন ওমিক্রন সংক্রমণের বিশাল ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছে। এর প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বুষ্টার টিকা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।
রোনালদো এবং মেসির পর ফুটবল ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে ৩০০ গোলের নজির গড়লেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ৮৫ দিন পরও শেষ না হওয়ায়, রবিবার এটি লা পালমার দীর্ঘতম অগ্ন্যুৎপাতের রেকর্ড করেছে।
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রকরণ ছড়িয়ে পড়ার সাথে সাথে ডাঃ উনবেন পিল্লাই প্রতিদিন কয়েক ডজন অসুস্থ রোগীর চিকিৎসা করছেন। তবে এখনো পর্যন্ত তার কাউকে হাসপাতালে পাঠাতে হয়নি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর স্ত্রী ক্যারি তাঁদের কন্যা সন্তান জন্মের কথা ঘোষণা করেছেন। দম্পতি জানিয়েছেন তাদের এই দ্বিতীয় সন্তান বৃহষ্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে জন্ম গ্রহণ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির নবম চ্যান্সেলর হিসাবে ওলাফ শোলজকে নির্বাচিত করেছেন দেশটির সংসদ। আর এর মধ্যে দিয়ে অ্যাঙ্গেলা মার্কেলের ১৬-বছরের মেয়াদ শেষে ইওরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশটির জন্যে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।
মার্কেল যদিও অভাবনীয় কোনো সাফল্য অর্জন করেন নি, তবে মধ্য ডানপন্থী এই খ্রীষ্টান ডেমোক্রাটকে সঙ্কট মোকাবেলায় বা ব্যবস্থাপনায় অপরিহার্য ব্যবস্থাপক এবং সঙ্কটকালীন সময়ে পশ্চিমি মূল্যবোধের রক্ষক বলে ভাবা হয়I
শতাধিক জনগণকে অস্থায়ী আশ্রয়স্থলে বা অন্যত্র নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছেI এছাড়াও তিনি জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছেI
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট হয়ে ২০১৫ সালের মার্চে একটি সৌদি জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় এই যুদ্ধে শামিল হয়I
কর্তৃপক্ষ জানিয়েছে, মিশিগানের একটি হাই স্কুলে ১৫ বছর বয়সী একজন শিক্ষার্থী গুলি চালালে তিনজন মারা যান। আহত হয়েছেন একজন শিক্ষকসহ আরও ছয়জন।
প্রেসিডেন্ট জো বাইডেন ওমিক্রনকে উদ্বেগের কারণ বলে অভিহিত করেছেন তবে "আতঙ্কের কারণ নয়।" বাইডেন জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে লকডাউনের কথা বিবেচনা করছেন না। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের বুস্টার শট সহ সম্পূর্ণ টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে জনসাধারণের মাঝে মাস্ক পরারও আহ্বান জানান বাইডেন।
সোমবার দিনের শেষে একটি চত্বরে বর্ণিল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস, রিহানাসহ বহু গন্যমান্য বিশিষ্ট অতিথি, নেতৃবর্গ ও শিল্পীরা,
আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি সোমবার রেকর্ড সংখ্যক সপ্তমবারের মত ব্যালন ডি'অর জিতেছেন।
রবিবার তুর্কমেনিস্তানে এক শীর্ষ সম্মেলনে এশিয়ার বেশ কয়েকটি দেশের নেতা তাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানানোর পাশাপাশি আফগানিস্তানকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও লোড করুন