যুক্তরাষ্ট্রে থ্যাংক্সগিভিং উৎসব পরিবার পরিজন এবং বন্ধু-বান্ধব পরিবেষ্টিত ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানI আমেরিকায় বসবাসকারী বাঙালি আমেরিকানরাও এই উৎসব পালন করে থাকেন এবং সেই উপলক্ষ্যে অনেকে ঐতিহ্যবাহী "টার্কি ডিনার" বা ভোজের আয়োজন করেনI
তালিবান নেতৃত্বাধীন আফগানিস্তানের একজন শীর্ষ কর্মকর্তা মহিলা ক্রীড়াবিদদের আশ্বস্ত করেছেন যে তারা সংঘর্ষ-বিধ্বস্ত দেশে ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন।
জার্মান সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ওলাফ শোলজ দেশটির নতুন চ্যান্সেলর হওয়ার জন্য প্রস্তুত।
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রায় ১০ মাস পর, দেশটির সংবাদ মাধ্যমগুলো জান্তার গ্রেপ্তার এবং হয়রানির শিকার হওয়া সত্ত্বেও, রিপোর্টিং চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বিচ্ছিন্নতাবাদী এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর, মঙ্গলবার তিন বছর সাত মাসের কারাদণ্ড দেওয়া হল হংকংয়ের ছাত্র ও অধিকার কর্মী টনি চুংকে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিশিষ্ট অধিকার কর্মী খুররম পারভেজকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সোমবার গভীর রাতে শ্রীনগরে তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালানোর সময় খুররম পারভেজকে গ্রেপ্তার করে।
চীনের টেনিস তারকা পেং শুয়াইয়ের অবস্থা নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারকার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে রাজনীতিকরণ এবং জল্পনা করার বিরুদ্ধে সতর্ক করেছে।
উইসকনসিনের ওয়াকেশাতে রবিবার ক্রিসমাস প্যারেডের সময় একটি এসইউভি গাড়ির ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার আইনজীবীরা এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচজনকে হত্যার অভিযোগ এনেছেন।
যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাঁচটি দেশ মঙ্গলবার বলেছে, তারা তাদের গ্রাহকদের ক্রমবর্ধমান খরচ কমাতে সমন্বিত প্রচেষ্টায় পেট্রোল এবং অন্যান্য জ্বালানী দ্রব্য পরিশোধনের জন্য তাদের কৌশলগত তেলের মজুদ থেকে উত্তোলন ও সরবরাহ করার পরিকল্পনা করছে।
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ লকডাউন এবং সীমান্ত বন্ধ থাকার ফলে অর্থনীতিতে যে মন্দা দেখা দিয়েছিল, তা পুনরুদ্ধার করতে সিডনির একটি রেস্তোরাঁ দীর্ঘস্থায়ী কর্মীদের ঘাটতি মেটাতে এখন চীনের তৈরি একটি বহু-ভাষী রোবট ব্যবহার করছে ।
পাকিস্তান এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত নিষিদ্ধ জঙ্গি জোটের মধ্যে এক মাস ব্যাপী যুদ্ধবিরতির মাঝে শান্তি চুক্তি নিয়ে আলোচনা মঙ্গলবার ১৫তম দিনে গড়িয়েছে। প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের মধ্যস্থতায় এই দুই প্রতিপক্ষ শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একজন বিশিষ্ট অধিকার কর্মীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সোমবার গভীর রাতে খুররম পারভেজকে গ্রেপ্তার করে।ঐ সময় শ্রীনগরে তার বাড়িতে এবং অফিসে তল্লাশি চালানো হয়।
রবিবার উইসকনসিনের ওয়াউকেশাতে ক্রিসমাস প্যারেডে একটি দ্রুতগামী গাড়ী তুলে দিলে, পাঁচজন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়, যার মধ্যে নাচের দলের কিছু তরুণও ছিল।
২৩ নভেম্বর (মঙ্গলবার) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা বাংলাদেশে পৌঁছাবে। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় এই টিকা আসবে বলে ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে।
আফ্রিকা সফরের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সেনেগালে রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সপ্তাহের শুরুতে বলেছিল,"দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব পূণর্নিশ্চিত করার জন্য ব্লিংকেন সেনেগাল সফর করবেন”।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার বাহরাইনের মানামা সংলাপে বলেছেন, "আসুন একটি বিষয় পরিষ্কার করা যাক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দৃঢ় এবং নিশ্চিত।"
আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকটের বিষয়ে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে তালিবানের লেখা এক চিঠিতে ভুল তথ্য দেয়ার জন্য এই ইসলামপন্থি গোষ্ঠিকে তীব্র ভর্ৎসনা করেছে যুক্তরাষ্ট্র।
আরও লোড করুন